অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে আশার আলো সঞ্চার করেছেন বাংলাদেশের বোলাররা। দিন শেষে তবু ১১২ রানে পিছিয়ে আছে সাকিব আল হাসানের দল। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। কাল দিনের শেষ অংশে স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পিছিয়ে থেকে ইতিবাচক চিন্তা করছেন খালেদ আহমেদ।
খালেদের আফসোস, আরও ১০-২০ রান আগেই যদি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস মুড়িয়ে দেওয়া যেত! তবু দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি জানিয়েছেন, এই অবস্থা থেকেও জেতার জন্য খেলবে দল। বাংলাদেশি এই পেসার বলেন, ‘খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটাররা ইনশাআল্লাহ্ ভালো খেলবে। আমরা জেতার জন্যই খেলব।’
জয়ের চিন্তার পাশাপাশি ম্যাচ পাঁচ দিনে নেওয়াও খালেদের লক্ষ্য। এজন্য স্কোরবোর্ডে যথেষ্ট রানও থাকতে হবে সে কথা মনে করিয়ে দিয়ে ২৯ বছর বয়সী এই পেসার বললেন, ‘আমাদের চেষ্টা থাকবে স্কোরবোর্ডে রান তোলা। ব্যাটাররা যত রান দেবে, তত ভালো হবে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়।’
২২ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন খালেদ। উইকেট নেওয়ার পাশাপাশি ভালো জায়গায় বল রেখে রান আটকানোর কাজটাও ঠিকঠাক করে গেছেন। ২.৬৮ ইকোনমিই সেটির প্রমাণ দিচ্ছে। ক্যারিয়ারের শুরুতে খুব একটা আলো ছড়াতে না পারলেও দিনদিন নিজেকে মেলে ধরছেন এই পেসার। করোনার সময়টা কাজে লাগিয়েছেন দারুণভাবে। এ নিয়ে খালেদ বলেন, ‘করোনার আগে ২০১৯ বিশ্বকাপের সময় চোটে পড়ি। এরপর করোনা আসে। ওই সময়টা কাজে লাগিয়েছি। তাছাড়া পেছন থেকে অনেকেই সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে সহায়তা করেছেন, এ জন্যই আমি আজকে এখানে এসেছি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে