কাতার বিশ্বকাপের ৩২ দল এর মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। শুরু হয়ে গেছে ক্ষণ গণনা। এর মধ্যে ফিফা আগাম জানিয়ে দিল ২০২৬ বিশ্বকাপ ফুটবল হবে কোন কোন শহরে। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ হবে ১৬টি শহরে, যার মধ্যে আমেরিকার ১১, মেক্সিকোর ৩ ও কানাডার ২টি শহর আছে।
বিশ্বকাপ আয়োজনের শহরগুলো হলো আমেরিকার আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, সানফ্রান্সিস্কো ও সিয়াটেল। মেক্সিকোর মেক্সিকো সিটি, গুয়াডালাজারা ও মন্টেরি এবং কানাডার টরন্টো ও ভ্যাংকুভার।
আমেরিকার এই ১১ শহরের প্রতিটি স্টেডিয়ামেই ন্যাশনাল লিগ হয়। আর মেক্সিকো সিটির বিখ্যাত আজটেকা স্টেডিয়ামে হয়েছিল ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল। এই প্রথম কোনো স্টেডিয়াম তিনবার ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল কোন স্টেডিয়ামে হবে, সেটি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ফিফা।
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো দেশের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। একই সঙ্গে প্রথমবার কোনো ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে তিনটি দেশ মিলে। আমেরিকা এর আগে ১৯৯৪ বিশ্বকাপের আয়োজন করেছিল। মেক্সিকোতে হয়েছিল ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপ।
আরেকটি প্রথমের সঙ্গে জড়িয়ে গেল মেক্সিকোর নাম। মেক্সিকো প্রথম দেশ, যারা তিনবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল । কানাডায় অবশ্য আগে কখনো বিশ্বকাপ হয়নি। ২০২৬ সালেই প্রথমবার দেশটিতে আয়োজন হবে ফুটবলের বিশ্ব আসর।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৫ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১০ ঘণ্টা আগে