ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এবার নৌকা নিয়ে মাঝ নদীতে সংঘর্ষ করেছেন দুই গ্রামবাসী। প্রায় তিন ঘণ্টাব্যাপী থেমে এ সংঘর্ষ চলে। তবে এতে কেউ আহত হননি। যদিও দুই গ্রামের নারী–শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর এবং ফতেপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। ওই দুই গ্রামের মধ্যবর্তী কড়াগাঙ্গ এলাকায় দুই গ্রামের লোকজন নৌকায় করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। নৌকা থেকে একে অপরের দিকে বর্শা, বল্লম ও ঢিল ছোড়েন।
ফুটবল খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন দুই গ্রামের মুরব্বিরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় পরমানন্দপুর গ্রামের একাংশের সঙ্গে ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এরই জের ধরে আজ সকালে দুই গ্রামের যুবকেরা নৌকা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
পাকশিমুল ইউনিয়ন পরিষদের সদস্য ফতেপুর গ্রামের বাসিন্দা শরিফ মিয়া বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের গ্রামের কিছু যুবক পরমানন্দপুর গ্রামের যুবকদের সঙ্গে মারামারি করেছে। বর্ষাকালে নৌকা দিয়ে ঝগড়া করা খুবই খারাপ। আর এটা খুব ঝুঁকিরও। আমরা বিষয়টি সমাধানের জন্য কাজ করছি।
উপজেলার পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নৌকায় করে পরমানন্দপুর ও ফতেপুর গ্রামের সংঘর্ষের কথা শুনেছি। মারামারি এখন বন্ধ হয়েছে। মীমাংসার জন্য আগামীকাল আমি ওই দুই গ্রামে যাব। দুই গ্রামের মুরব্বিদের নিয়ে ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করবো।
সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, এই মাত্র খবর পেয়েছি। দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৪ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬