মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার ইশতিয়াক আহমেদ জিতু ও মারুফ খানকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই রিমান্ড মঞ্জুর করেন।
ইশতিয়াক আহমেদ জিতুকে ডিবি পুলিশ বিকেলের দিকে আদালতে হাজির করে। অন্যদিকে এই মামলার আসামি মারুফ খানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
জিতুকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে মারুফকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জিতুকে তিন দিন এবং মারুফকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
জিতুর রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এই আসামিকে গত বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই আসামি টিপু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী বলে জানা গেছে। এ ছাড়া এই হত্যাকাণ্ড তার জড়িত থাকার কথা প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অস্ত্রের উৎস সম্পর্কে তথ্য জানার জন্য তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
অন্য আসামি মারুফ খানের বিষয়ে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মারুফ খান ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই মামলার অন্যতম আসামি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সুমন সিকদার ওরফে শুটার মুসার মুখোমুখি করা হবে। তাহলে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
মারুফকে ঘটনার কয়েক দিন পরেই গ্রেপ্তার করা হয়েছিল এবং তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গত ১৩ এপ্রিল তাঁকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
গত ২৪ মার্চ রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল ইসলাম টিপু মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। তাঁদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরের দিন ২৫ মার্চ দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
তিন আসামি কারাগারে: তিনজন হচ্ছেন নাসির উদ্দিন ওরফে মানিক, ওমর ফারুক ও মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ। গত ১৩ জুন এই তিনজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করার পর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজশাহীর গ্রামাঞ্চলে বর্ষার সকাল মানেই পাটচাষিদের প্রচণ্ড ব্যস্ততার সময়। কেউ কাস্তে দিয়ে পাটগাছ কাটছেন, আবার কেউ পাটের আঁটি কাঁধে তুলে নিয়ে ছুটছেন জলাশয়ের দিকে। পুকুর, খাল কিংবা ডোবায় জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়ানোর কাজও চলছে পুরোদমে।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় যমুনার শাখা নদী নিউ ধলেশ্বরীর ওপর সেতু নির্মাণকাজ ছয় বছরেও শেষ হয়নি। নদীর দুই প্রান্তে তিন জোড়া পিসি গার্ডার খুঁটি নির্মাণ করে কাজ বন্ধ রয়েছে। ৩৪ কোটি টাকার প্রকল্পটির তিন ঠিকাদারের মধ্যে দ্বন্দ্বের জেরে সেতুর কাজ বন্ধ হয়ে যায়।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের...
৪ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় গত সাড়ে ছয় বছরে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৪৮৮ জন। নিহত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১ হাজার ৩৪ জন (৭৪ দশমিক ৭১ শতাংশ), নারী ২১৯ জন (১৫ দশমিক ৮২ শতাংশ) এবং শিশু ১৩১টি (৯ দশমিক ৪৬ শতাংশ)।
৪ ঘণ্টা আগে