২০১৪ বিশ্বকাপ জয়ী সেই দলটির বেশির ভাগই গেছেন অবসরে। ম্যানুয়েল নুয়ার-থমাস মুলারদের মতো যে কজন তারকা আছেন, তাঁরাও নিজেদের সেরা সময় অনেক আগে পার করে এসেছেন।
অল্প অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের আধিক্যে গড়া জার্মানির বর্তমান দলটি তাই আর আগের মতো জ্বলে উঠতে পারছে না। জৌলুশ হারিয়ে ফেলা জার্মানদের বিপক্ষে বরং এখন ভয়ংকর হয়ে উঠতে একসময় গণনার বাইরে থাকা দলগুলো।
উয়েফা নেশনস লিগে গত রাতেই যেমন জার্মানদের ভয় পাইয়ে দিয়েছে হাঙ্গেরি। ঘরের মাঠ বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ১-১ গোলে রুখে দিয়েছে হাঙ্গেরিয়ানরা।
টুর্নামেন্টে এ নিয়ে নিজেদের তিনটি ম্যাচেই ড্র করল জার্মানি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে। অমীমাংসিত সব ম্যাচের ফলই কাকতালীয়ভাবে ১-১!
হ্যান্সি ফ্লিকের দল সর্বশেষ ম্যাচ জিতেছিল সাড়ে তিন মাস আগে, সেটির ফিফা র্যাঙ্কিংয়ের ৭৬তম দল ইসরায়েল বিপক্ষে।
গত রাতের ম্যাচে ৬৮% বলের দখল নিলেও লক্ষ্যে শট নিতে পেরেছে মাত্র একটি। নবম মিনিটে নেওয়া ওই শটেই গোল করে সমতা ফিরিয়েছেন জোনাস হোফমান। এর মিনিট তিনেক আগে হাঙ্গেরিকে এগিয়ে দিয়েছিলেন সোল্ট নাগি।
হঠাৎ জিততে ভুলে যাওয়া জার্মানিকে নিয়ে হতাশার শেষ নেই কোচ ফ্লিকের। রেফারির শেষ বাঁশি শোনার পরেই ‘বায়ার্ন অ্যান্ড জার্মানি’ নামের ফ্যান পেজকে তিনি বলেছেন, ‘ইংল্যান্ড ম্যাচের পরেই বলেছিলাম, হাঙ্গেরির বিপক্ষে লড়াইটা সবচেয়ে কঠিন হতে চলেছে। ওরা এখন খুবই সুসংহত দল। আমাদের আক্রমণে দৃঢ়তা ছিল না। এত ভুল করলে ম্যাচ জেতা যায় না। এটাও ভুলে গেলে চলবে না, আমরা এখন উন্নয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমি এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না।’
টানা তিন ড্রয়ে গ্রুপ ৩-এর তিন নম্বরে নেমে গেছে জার্মানি। রাতের আরেক ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিয়ে শীর্ষে উঠে গেছে ইতালি। লম্বা বিরতিতে যাওয়ার আগে মঙ্গলবার রাতে জার্মানের চ্যালেঞ্জ ইউরো চ্যাম্পিয়নরা। সে ম্যাচ নিয়ে ফ্লিক বলেছেন, ‘আগে নিশ্চিত করতে হবে ভুল থেকে আমরা শিখছি কি না। আমরা তিন পয়েন্ট চেয়েছিলাম। সেটি না হওয়ায় ড্রেসিংরুমের সবাই যারপরনাই হতাশ। ইতালি ম্যাচের আগে দুই দিন সময় পাচ্ছি। নিজেদের পুনরুজ্জীবিত করতে হবে। ওই ম্যাচের জন্য সেরা একাদশ খুঁজে নিতে হবে।’

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের পর আর বিশ্বমঞ্চে দেখা যায়নি আইভরি কোস্টকে। সেবার গ্রিসের বিপক্ষে শেষ মুহূর্তের এক গোলে চূর্ণ হয়ে যায় সোনালি প্রজন্মের স্বপ্ন। এরপর টানা দুটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকার পর ২০২৬ বিশ্বকাপে পা রেখেছে পশ্চিম আফ্রিকার এই দেশটি।
১৫ মিনিট আগে
এখন থেকে আর কেউ বোলার হতে চাইবেন না—২০২৬ আইপিএল দেখে সামাজিক মাধ্যমে এ ধরনের কথা শোনা যাচ্ছে বেশি। ভিডিও গেমসের মতো ব্যাটাররা খেলছেন। বোলারদের নির্বাক দর্শক হয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন উর্বিল প্যাটেল।
১২ ঘণ্টা আগে
লিটন দাস ক্যাচ ধরার পর শূন্যে উড়িয়ে দিয়েছিলেন। তাসকিন আহমেদও উদযাপন শুরু করেছিলেন। কিন্তু মুহূর্তেই তা ‘হরিষে বিষাদে’ পরিণত হয়। টিভি রিপ্লেতে দেখা যায় তাসকিনের সামনের পা দাগের অনেক বাইরে পড়েছে। মেহেদী হাসান মিরাজের মতে নো বলটা না হলে ম্যাচে এখন ভিন্ন কিছু দেখা যেত।
১৩ ঘণ্টা আগে
কোচ নিয়োগের ক্ষেত্রে বাফুফে এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দিচ্ছে। বিশেষ করে আগামী দুই বছর জাতীয় দল কোন পথে চলবে, সেটিই আলোচনার মূল বিষয়। কোনো নির্দিষ্ট ছকে না আটকে থেকে বরং দল ও দেশের ফুটবলের জন্য সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে চান বাফুফে সভাপতি। কোচদের বেতন ও সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, ‘
১৩ ঘণ্টা আগে