
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণ নয়, অর্থ লুণ্ঠন ও পাচারকারীদের স্বার্থ প্রাধান্য পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কারণে এই সরকারকে লুটেরা, চোর-ডাকাতের সরকার হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘যারা চুরি করল, ডাকাতি করল, লুণ্ঠন করল, বিদেশে অর্থ পাচার করল পিকে হালদারের মতো, তারা টাকা ফেরত আনতে পারবে। কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। তাহলে এই সরকার, যারা এই বাজেট দিয়েছে, তারা কি সাধারণ মানুষের সরকার? তারা লুটেরা, চোর-ডাকাতের সরকার।’
প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘কোন বাজেট, কার বাজেট, কারা বাজেট দিয়েছে? জনগণের বাজেট দেওয়ার কোনো এখতিয়ার তাদের (সরকার) নেই। গত ১৫ বছরে তারা প্রমাণ করেছে, তারা বাংলাদেশের মানুষের শত্রু। এরা এখন জনগণের শত্রু, এরা এখন গণশত্রুতে পরিণত হয়েছে।’
বাজেটে জনপ্রশাসনে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ারও সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আজকে বাজেটে দেখবেন সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসনে। জনপ্রশাসন হচ্ছে পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডিসি, ইউএনও। ওদের বেতন বাড়াচ্ছেন, ওদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াচ্ছেন। জনগণের পকেট থেকে টাকা নিয়ে এটা করছেন।’
গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘যখন মানুষ চাল-ডাল, তেল-নুন কিনতেই হিমশিম খাচ্ছে, তখন আবার মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে গ্যাসের দাম বাড়িয়েছে। এর অর্থ হচ্ছে, এই সরকারের মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই।’

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না...
১০ ঘণ্টা আগে
১৮ জুন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সূজা উদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত...
১৫ ঘণ্টা আগে
‘সরকারের যে রাজনৈতিক দল, তার নামের আগে একটি “জাতীয়তাবাদী” শব্দ আছে। এই শব্দটির সঙ্গে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। অর্থাৎ এই সরকার এমন কিছু করবে না, যাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হয় কিংবা সার্বভৌমত্ব প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়। তবে এই সরকারকে অনেক চক্রান্ত...
১৬ ঘণ্টা আগে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসীম কৃতিত্ব ও আদর্শ এবং দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের দর্শনকে ধারণ করে গঠিত হয়েছে ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন...
১৬ ঘণ্টা আগে