রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ইতিমধ্যে বিশ্বের দেশে দেশে পড়তে শুরু করেছে। চলতি বছরের মধ্যে বিশ্বের অনেক দেশ মন্দায় পড়তে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে। গতকাল মঙ্গলবার প্রকাশিত বিশ্ব ব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টসের’ প্রতিবেদনে চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ কমতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, গত বছর বিশ্বের গড় প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৭ শতাংশ। চলতি বছর তা ২ দশমিক ৯ শতাংশ কমে ২ দশমিক ৮ শতাংশে নেমে আসবে, যা বিশ্ব ব্যাংকের ছয় মাস আগে করা পূর্বাভাসের চেয়ে কম।
অন্যদিকে যুদ্ধ শুরু প্রায় দেড় মাসের মাথায় গত এপ্রিলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক পূর্বাভাসে চলতি বছর বিশ্বের গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস করা হয়েছিল।
এক বিবৃতি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন, ‘প্রবৃদ্ধি যেভাবে কমার শঙ্কা তৈরি হয়েছে, তাতে করে বিশ্বের অনেক দেশ মন্দা এড়াতে পারবে না বলে মনে হচ্ছে।’
করোনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি যখনই একটু একটু করে ঘুরে দাঁড়াতে চাচ্ছিল, ঠিক তখনই এল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ যুদ্ধের ফলে আগে থেকে বাড়তে থাকা বিশ্ব জ্বালানি বাজারে রীতিমতো আগুন লেগে যায়। যুদ্ধ শুরুর পরপরই প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে, যা অব্যাহতভাবে বাড়ছে। রাশিয়া ও ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট। তার ওপর চীনের কঠোর করোনা নীতির কারণে বলতে গেলে প্রায় ভেঙে পড়েছে বিশ্বের সরবরাহ ব্যবস্থা।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের এক নম্বর অর্থনীতি যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সবার প্রবৃদ্ধি কমবে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে গরিব ও উন্নয়নশীল দেশগুলো।
আগামী বছরও এ অবস্থা অব্যাহত থাকবে। চলতি দশকের গড় প্রবৃদ্ধি গত দশকের নিচে থাকবে। চলতি বছর আগের পূর্বাভাসের তুলনায় অতিরিক্ত সাড়ে সাত কোটি মানুষে চরম দরিদ্র সীমার নিচে চলে যাবে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০২৬ সালের জুলাইয়ে ‘মেড ইন ইন্ডিয়া: দ্য সাপ্লাই অব ওয়েপনস অ্যান্ড মিউনিশসন টু ইসরায়েল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান ইসরায়েলের ‘গণহত্যামূলক’ সামরিক অভিযানের পুরো সময়জুড়ে ভারত ইসরায়েলে কয়েক...
৫ ঘণ্টা আগে
ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের শেষ সামরিক ঘাঁটিগুলো থেকেও মার্কিন সেনারা চলতি সপ্তাহের বুধবার অর্থাৎ, আগামীকালই চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইরান ও তার আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো এই ঘটনাকে নিজেদের বিজয় হিসেবে দেখছে।
৮ ঘণ্টা আগে
একটি অস্থায়ী চেকপয়েন্ট। সেখানেই আটকে যাচ্ছে মোটরবাইক, ব্যবসায়ী, এমনকি মানুষের জীবনও। চেকপয়েন্টটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাকিমপুরের একটি গ্রামের সড়কে। সেখানে দুই তরুণী বোরকা পরে অপেক্ষা করছেন। এক সীমান্তরক্ষী তাদের পিঠ থেকে নামিয়ে ব্যাগগুলো তন্নতন্ন করে দেখছে।
১ দিন আগে
আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কাবুল। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আবারও বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২ দিন আগে