ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী হায়দার হোসেন। মঙ্গলবার সকালে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানিয়েছেন হায়দার হোসেনের স্ত্রী নুসরাত জাহান।
নুসরাত জাহান জানিয়েছেন, মঙ্গলবার সকালে অসুস্থতাবোধ করলে হায়দার হোসেনকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন ৫৮ বছর বয়সী এ গায়ক।
‘আমি ফাইসা গেছি’ গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া শিল্পী হায়দার হোসেন একাধারে গীতিকার, সুরকার, গিটারবাদক ও কী-বোর্ড বাদক। তাঁর গাওয়া ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ ও ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গানগুলোও সমান জনপ্রিয়। বর্তমানে গানে অনেকটাই অনিয়মিত হায়দার হোসেন।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে