দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌর চেয়ে তানভীন সুইটি বয়সে বড় হলেও তিনজনের রয়েছে চমৎকার বন্ধুত্ব। যেকোনো অনুষ্ঠানে তিনজনের দেখা হলে একসঙ্গে ছবি তুলতে ভোলেন না তাঁরা। গত শনিবার রাজধানীর উত্তরায় মৌয়ের বাসায় তিনজন এক হয়েছেন, ছবি তুলেছেন এক ফ্রেমে।
সেদিনের আড্ডায় জানা গেল তিনজনের কাজের ব্যস্ততার খবর। তানভীন সুইটি এরই মধ্যে শেষ করেছেন ‘মাইক’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এতে তাঁর সঙ্গে রয়েছেন তারিক আনাম খান, ফেরদৌসসহ আরও অনেকে। সুইটি বলেন, ‘শাহীন-বিপুলের যৌথ পরিচালনায় “মাইক” সিনেমাটি তৈরি হয়েছে ১৯৭৫-পরবর্তী সময়ের গল্প নিয়ে।’
দীপা শেষ করেছেন ‘রিভেঞ্জ’, ‘মনোলোক’, ‘মোনা’ ও ‘পায়ের ছাপ’ সিনেমার কাজ। দীপা বলেন, ‘সিনেমায় এখন ব্যস্ততা বেড়েছে। টানা সময় দিয়ে কাজ করতে কষ্ট হয়। তবু সংসার, সন্তানদের সময় দিয়ে কাজগুলো করতে চাই।’
মৌ বলেন, ‘ঈদের পর প্রিয় অনেকের সঙ্গেই দেখা হয়নি। শনিবার রাতে কিছু প্রিয় মানুষের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ হলো।’ কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাইলে মৌ বলেন, ‘আমার মেয়ে ওয়ানিয়ার সঙ্গে জীবনে প্রথম বিটিভির একটি নাটকে অভিনয় করেছি। বেশ সাড়া পেয়েছি। এ ছাড়া ধারাবাহিক ‘বকুলপুর রিটার্নস’, ‘গোলমাল’ ও ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’ নাটকে অভিনয় করছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫