সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন। দগ্ধ ও আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। ভয়াবহ এ ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। ভারাক্রান্ত বিনোদন অঙ্গনের মানুষেরাও। সারাদিন জুড়ে তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছিল শোকের আবহ।
আজকের মতো অসহায় সকাল যেন আর ফিরে না আসে!
—অপি করিম, অভিনেত্রী
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীরভাবে শোকাহত।
— কুমার বিশ্বজিৎ, সংগীতশিল্পী
চট্টগ্রামের জন্য প্রার্থনা
— শাকিব খান, চিত্রনায়ক
দেশ এখন সিঙ্গাপুর, জ্বলছে সীতা নিকট-দূর/ কুণ্ডে করে অগ্নিস্নান, নাকে পোড়া মাংস ঘ্রাণ।
— প্রিন্স মাহমুদ, গীতিকার-সুরকার
ভোর থেকে টেলিভিশন স্ক্রল আর অনলাইন নিউজের দিকে তাকিয়ে বসে আছি! রুটিনমতো সব কাজ ওলট-পালট হয়ে গেল! স্তব্ধ হয়ে গেলাম! কী বলব! আন্দাজ করছি, সীতাকুণ্ডের নির্মম ভয়াবহতা! এখনো নাকি আগুন নিয়ন্ত্রণে না, কী ভয়ানক অবস্থা! সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ভয়াবহতায়/ অপূরণীয় ক্ষতিতে মর্মাহত! শোক এবং সমবেদনা!
—শাহনাজ খুশি, অভিনেত্রী
এমন অসহায় মৃত্যু কোনোমতেই মেনে নেওয়া যায় না! ফায়ারফাইটারদের এমন মৃত্যু আরও বেশি অগ্রহণযোগ্য। সব সময় বড় কোনো অগ্নিকাণ্ড হলে এই বিষয়টাই সামনে এগিয়ে আসে যে আমাদের যথেষ্ট পরিমাণ আধুনিক এবং উন্নত ফায়ারফাইটিং উপাদান নেই, নেই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। যাঁরা নিজের কর্মের প্রতি দায়বদ্ধতার কারণে জীবন উৎসর্গ করতে পারেন, তাঁদের সততা ও আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। এই অসীম সাহসী এবং আত্মত্যাগী মানুষগুলোর কেবল কিছু উন্নত এবং পর্যাপ্ত সরঞ্জাম আর প্রশিক্ষণ দরকার।
— মাসুদ হাসান উজ্জ্বল, নির্মাতা
দায়িত্ব পালনে জীবন দিলেন সাতজন। আমাদের রিয়েল হিরো... আমাদের ফায়ার ফাইটার্স... গভীর শ্রদ্ধা আর ভালোবাসা।
—সাগর জাহান, নাট্য নির্মাতা
সীতাকুণ্ডে এই ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁরা ওপারে ভালো থাকুন। যাঁরা বেঁচে আছেন, তাঁরা অতি দ্রুত সুস্থ হয়ে উঠুক। রক্ত দেওয়া থেকে শুরু করে চিকিৎসার যাবতীয় কর্মকাণ্ডে সবাই যাঁর যাঁর অবস্থান অনুযায়ী সাহায্য করুন।
—ফারহান আহমেদ জোভান, অভিনেতা
সীতাকুণ্ড ট্র্যাজেডি জাতীয় দুর্যোগ। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। মহান আল্লাহর কাছে সাহায্য চাই। উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ প্রশাসনের সংশ্লিষ্টদের জন্য শুভকামনা।
—আসিফ আকবর, সংগীতশিল্পী
ছবি আর লাইভ আপডেট একদম প্রয়োজন নাই ভাই, প্রয়োজন মানুষকে বাঁচানো, সহযোগিতা করা, রক্ত।
—অমিতাভ রেজা চৌধুরী, নির্মাতা
আগুন জ্বলছে সীতাকুণ্ডে, কিন্তু পুড়ে ছাই হচ্ছি বাংলাদেশের প্রতিটি মানুষ। আজকের দিনটি কষ্টের, অনেক বেশি কষ্টের...।
—জাহারা মিতু, নায়িকা
পানির ওপর হাঁটলেও জুতায় আগুন ধরে যাচ্ছে, সীতাকুণ্ড। আল্লাহ মাফ করুন।
—সাইমন সাদিক, নায়ক
নিরাপদ ‘অন্ন’ চাই।
নিরাপদ ‘বস্ত্র’ চাই।
নিরাপদ ‘বাসস্থান’ চাই।
নিরাপদ ‘শিক্ষা’ চাই।
নিরাপদ ‘চিকিৎসা’ চাই।
নিরাপদ ‘দেশ’ চাই।
—মারজুক রাসেল, গীতিকবি-অভিনেতা
চারিদিকে শুধু আর্তনাদ। মনটা একদম ভালো নেই। তারপরেও চলছে জীবন জীবনের নিয়মে। সবাই মিলে পাবনাতে যাচ্ছি। আজকের প্রোগ্রাম পাবনাতে।
—সালমা, সংগীতশিল্পী
দ্বায়িত্ব পালনে অকাতরে জীবন দিলেন ৮ জন ফায়ার ফাইটার্স। তাঁরা আমাদের আসল হিরো। গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। স্যালুট আপনাদের।
—তারিন জাহান, অভিনেত্রী
সীতাকুণ্ডে অগ্নিকান্ডের ঘটনায় আমরা মর্মাহত। ‘হাওয়া’ সিনেমার ট্রেলার আজ প্রকাশ হচ্ছে না।
—মেজবাউর রহমান সুমন, নির্মাতা

গত সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কের কথা জানান টিভি পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। জানান, তিনি আর সিঙ্গেল নন। এক দিনের ব্যবধানে টিভি পর্দার আরেক অভিনেত্রী কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
৩৬ মিনিট আগে
আজ সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকাল ৭টা ৩০ মিনিটে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী ১২টি গান নিয়ে অনুষ্ঠানে গাইবেন ইমরান, সাব্বির, অপু আনাম এবং আতিক। উপস্থাপনা করবেন সংগীতশিল্পী লুইপা, প্রযোজনায় ইফতেখার মুনিম।
১ ঘণ্টা আগে
তুরস্কে নির্মিত সিনেমা ও সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও তুর্কি সিরিজের রয়েছে বিশাল দর্শক। এবার বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি।
১ ঘণ্টা আগে
‘৪৭ রোনিন’খ্যাত হলিউড পরিচালক কার্ল রিনশকে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। গত ২৯ জুন নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতের বিচারক জেড এস র্যাকফ এই রায় দেন। কার্ল রিনশের বিরুদ্ধে অভিযোগ, ‘হোয়াইট হর্স’ বা ‘কনকোয়েস্ট’ নামের একটি সায়েন্স ফিকশন সিরিজ নির্মাণের জন্য নেটফ্লিক্সের কাছ থেকে
১ ঘণ্টা আগে