জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ সিজন নাইনের চূড়ান্ত পর্ব আজ। স্থানীয় সময় রোববার রাত ৮টায় জি বাংলার পর্দায় অনুষ্ঠিত হবে এই মেগা আয়োজন।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে জানা যায়, ‘দাদাগিরি’ গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন ওপার বাংলার টেলিভিশন সিনেমার একগুচ্ছ তারকা। শো’র সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সঙ্গে মঞ্চ মাতাতে দেখা যাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
মঞ্চে হাজির থাকবেন নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেতা অর্জুন চক্রবর্তী। শুক্রবার মুক্তি পেয়েছে সৃজিত পরিচালিত ছবি ‘এক্স = প্রেম’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্জুন। মূলত নিজেদের নতুন ছবির প্রচারে উপস্থিত থাকবেন তাঁরা।
‘দাদাগিরি’র বিশেষ এই পর্বে অংশ নেবেন রূপম ইসলাম, মনোময় ভট্টাচার্য, সোমলতা আচার্য, ইমন চক্রবর্তী, জোজো, রাঘব চট্টোপাধ্যায়। এ ছাড়া টেলি পর্দার অন্বেষা হাজরা, সৌমিতৃষা কুণ্ডু, শ্বেতা ভট্টাচার্য, রুবেল দাস, দিতিপ্রিয়া রায়, সোহিনী বন্দ্যোপাধ্যায়কে হাজির থাকতে দেখা যাবে। প্রতিযোগীদের তালিকাতেও থাকবে চমক। ‘দাদাগিরি’ সিজন নাইনের গ্র্যান্ড ফিনালেতে সৌরভ গাঙ্গুলির সঙ্গে মঞ্চে নাচ করতে দেখা যাবে তাঁর স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলিকে।
২০২১ সালের ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল দাদাগিরির নবম সিজন। এবারের চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা হবে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, দার্জিলিং, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান মিলিয়ে মোট ছয়টি জেলার মধ্যে। কোন জেলার হাতে উঠবে ‘দাদাগিরি’র সেরার ট্রফি, তা জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

‘ইন্ডি ফেস্ট’ কনসার্টে গান শোনাবেন পাকিস্তানের সংগীতশিল্পী আবদুল হান্নান, ব্যান্ড বায়ান, ভারতের ব্যান্ড তালপাতার সেপাই ও বাংলাদেশের ব্যান্ড লেভেল ফাইভ। ৮ মে সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়।
১১ ঘণ্টা আগে
অবশেষে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র সিকুয়েল নিয়ে হাজির হচ্ছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচি। ১ মে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।
১২ ঘণ্টা আগে
টিভি নাটক ও বিজ্ঞাপনের জনপ্রিয় পরিচালক ওয়াহিদ আনাম আবার ফিরছেন পরিচালকের আসনে। এক দশকের বেশি সময় পর দেখা যাবে তাঁর নতুন কাজ। এবার নাটক নয়, ওয়াহিদ আনাম বানাচ্ছেন ওয়েব ফিল্ম। ‘তাজমহল’ নামের এ ওয়েব ফিল্ম নির্মাণের জন্য সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
১ দিন আগে
১৯৮২ সালে থেকে আরণ্যক নাট্যদল নিয়মিতভাবে মহান মে দিবস পালন করে আসছে। এ বছরও মে দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজন সাজিয়েছে আরণ্যক। এ ছাড়া দিবসটি উপলক্ষে ‘বন্যথেরিয়াম’ নাটকের দুটি প্রদর্শনী করবে নাট্যদল বটতলা।
১ দিন আগে