চন্দ্রবিন্দুর গান মানেই হৈ-হুল্লোড়, সহজ কথায় গভীর বিষয়ের স্বাদ। অনেকদিন নতুন কোনো গান নেই জনপ্রিয় এই বাংলা ব্যান্ডের। চন্দ্রবিন্দুর সদস্য চন্দ্রিল ব্যস্ত লেখালেখি-বিতর্ক-বক্তৃতা নিয়ে। অনিন্দ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে নাম করেছেন। সিনেমার গানেও তাঁর ব্যস্ততা বেড়েছে। আর উপলের ব্যস্ততা ছবি আঁকা নিয়ে।
এই বিরতিতে তিনজনই গানের সঙ্গে জড়িয়ে ছিলেন, তবে আলাদাভাবে। অনেকদিন পর চন্দ্রবিন্দুর জন্য নতুন গান বানাতে বসলেন তাঁরা। তৈরি করলেন ‘ষষ্ঠী মেড ইন হেভেন’। জামাইষষ্ঠী উপলক্ষে রোববার ‘স্টার মঞ্চ’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল গানটি।
সময়ের সঙ্গে সঙ্গে বাঙালির অন্য সব পার্বণের মতো বদলেছে জামাইষষ্ঠীর রূপ-রঙও। ‘ষষ্ঠী মেড ইন হেভেন’ গানের কথায় সে বদলটা তুলে এনেছেন গানটির গীতিকার চন্দ্রিল ভট্টাচার্য। নতুন গানে তাই চিরাচরিত ধুতি-পাঞ্জাবি নয়, শ্বশুরবাড়িতে জামাই খেতে বসেছে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে। শাশুড়িকে সে উপহার দিচ্ছে একটা রোবট, যে ঘরের যাবতীয় কাজ করে দেয়। ওদিকে শাশুড়ি জামাইকে উপহার দিচ্ছে বিটকয়েন।
চন্দ্রিল বলছেন, ‘জামাইষষ্ঠী নিয়ে গান করতে হবে, এটা ভেবে প্রথমে খুব অবাক হয়েছিলাম। কারণ আজকাল যে সব পালা-পার্বণ হয়, সেগুলো তো মূলত ইংরেজি পালা-পার্বণ। একদম বাঙালির একটি উৎসব নিয়ে গান হচ্ছে, এটা বেশ আনন্দদায়ক।’
জামাইষষ্ঠীর উৎসবকে আরো খানিকটা রাঙিয়ে দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম স্টার মঞ্চ। বইমেলা, পয়লা বৈশাখ, পঁচিশে বৈশাখের পর এবার জামাইষষ্ঠী নিয়ে গান প্রকাশ করল প্রতিষ্ঠানটি। এ গানে অনিন্দ্য, উপল ও চন্দ্রিলের স্বভাবসিদ্ধ রসবোধ তো আছেই, সঙ্গে গানের ভিডিওগ্রাফিও বেশ মজার।
শুনুন চন্দ্রবিন্দুর নতুন গান ‘ষষ্ঠী মেড ইন হেভেন’:

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
২ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৬ ঘণ্টা আগে