ক্যারিয়ারজুড়ে গতির সঙ্গে কখনো আপস করেননি শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি গতির বলটিও বেরিয়েছিল এই পাকিস্তান ফাস্ট বোলারের হাত থেকেই। কেন এত জোরে বল করতেন শোয়েব আখতার? এর কারণ জানাতে তিনি বলেন, ২২ গজে ব্যাটারদের বাঁদর নাচ দেখতে তিনি পছন্দ করতেন।
গতির সঙ্গে ভয়ংকর বাউন্সার ছুড়তেন শোয়েব। তার বাউন্সে চোট পাওয়ার ভুরিভুরি উদাহরণও আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘বাউন্সার সামলাতে গিয়ে বাঁদরের মতো লাফাত ব্যাটাররা। সেটা দেখে খুব মজা পেতাম। মিথ্যা কথা বলব না, আমি ব্যাটারদের মাথায় বল মারতে চাইতাম। নইলে ফাস্ট বোলার হয়ে কী লাভ?’
গতিই ছিল শোয়েবের বোলিংয়ের মূল অস্ত্র। তাই এই গতি দিয়েই ব্যাটারদের নাকানিচুবানি খাওয়াতে চাইতেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। নিয়ন্ত্রিত লাইন-লেংথের চাইতে গতি দিয়ে ব্যাটারদের মনে ভয় ঢুকিয়ে দেওয়াই ছিল শোয়েবের লক্ষ্য, ‘আমাকে দেখে ব্যাটাররা ভয় পাক, সেটাই চাইতাম। অত দূর থেকে দৌড়ে এসে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে কি ব্যাটারের পায়ের কাছে বল করব? গায়েই তো মারব। যেখানে লাগবে সেখানে ফুলে যাবে। পরে যখন সেই ব্যাটার আয়নায় নিজেকে দেখবে, তখন আমার মুখটা মনে পড়বে ওর।’

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তবে সেটা মানতে নারাজ আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, যোগ্য দল হিসেবেই ফাইনাল জিতেছে স্পেন। সেখানে রেফারির কোনো হাত নেই।
৪২ মিনিট আগে
সমর্থক, বিশ্লেষক থেকে শুরু করে বর্তমান-সাবেক অনেক ফুটবলারই পারেদেসের শাস্তি দাবি করছেন। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। তদন্ত শেষে আলোচিত বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানাবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, সেটা আগেই বলার উপায় নেই। ফিফার তদন্তের মাঝেই ভুক্তভোগী গাভ
১ ঘণ্টা আগে
জুনে ভারত সফরে যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে আফগানিস্তান। একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে হেরেছে আফগানরা। সেই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। দলের ভরাডুবিতে এবার নেতৃত্ব ছাড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটার হাশমাতউল্লাহ শাহীদি।
৪ ঘণ্টা আগে
২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় দল বাড়ছে আগামী ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে ১৪। তবে দল সংখ্যা বাড়লেও খেলার ফরম্যাট একেবারে আলাদা। মূলত টুর্নামেন্ট আকর্ষণীয় করতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংস্করণ বদলেছে বলে জানা গেছ
৪ ঘণ্টা আগে