
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রধান নেতাদের নিয়ে আওয়ামী লীগ নেতাদের কটূক্তির সমালোচনা করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘ভাষা পরিবর্তনের’ পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশের কৃষি বিপ্লব-শহীদ জিয়ার নীতি-কর্মসূচি’ শীর্ষক সেমিনারে এই পরামর্শ দেন মির্জা ফখরুল।
তাঁদের (আওয়ামী লীগ নেতা) ভাষাতেই আওয়ামী লীগের সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয় উল্লেখ করে ফখরুল বলেন, ‘জিয়াউর রহমানকে এরা মুছে ফেলতে চায়, তাঁর নাম মুছে ফেলতে চায়। বর্তমান তথ্যমন্ত্রী গতকালও বলেছেন, উনি (জিয়া) নাকি বিশ্বাসঘাতক ছিলেন, খুনি ছিলেন! ওনার (তথ্যমন্ত্রী) জন্ম হয়েছিল কি না সে সময়, আমি জানি না। আই ডোন্ট নো এবং উনি কতটুকু দেখেছেন, জেনেছেন তাও আমি জানি না। কিন্তু ওনার কথা থেকে তাদের কালচারটা, সংস্কৃতিটার প্রমাণ পাওয়া যায়। আমরা কখনোই তাদের নেতাদের ছোট করে কথা বলি না। যার যতটুকু অবদান আছে, ততটুকু আমরা দেওয়ার স্বীকার করি। এটা আমাদের জিয়াউর রহমান শিখিয়েছেন, ম্যাডাম (খালেদা জিয়া) শিখিয়েছেন। আর তাঁরা প্রতিনিয়ত আমাদের নেতৃবৃন্দকে হেয়, অবজ্ঞা করেন, খারাপ কথা বলেন। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ভাষার পরিবর্তন করেন।’
ওবায়দুল কাদেরের কথার তীব্র সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল ওবায়দুল কাদের যেভাবে হুমকি দিয়েছেন, এটা কোনো রাজনৈতিক ভাষা নয়, গণতন্ত্রের ভাষা নয়। আপনারা মুখে মিথ্যা কথা বলেন কেন যে, গণতন্ত্র করতে চান! আপনারা তো গণতন্ত্রে বিশ্বাসই করেন না। গণতন্ত্রে বিশ্বাস করলে এই ভাষায় কথা বলতেন না। আপনারা ছাত্রদের মারলেন, জঘন্যভাবে মারলেন। আজকে সেটাকে আবার জাস্টিফাই করছেন। গতকাল নাকি ওবায়দুল কাদের বলেছেন, বাহ বাহ, খুব ভালো কাজ করেছে ছাত্রলীগ। এটাই হচ্ছে তাদের (আওয়ামী লীগের) চরিত্র। এরা একদিকে মানুষকে হত্যা করবে, সন্ত্রাস করবে এবং এসব সন্ত্রাসী দিয়ে তারা ক্ষমতা দখল করে আরও বেশি বেশি লুটপাট করবে।’
সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে এই ভরা মৌসুমে চালের দাম বেড়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এখন তো ভরা মৌসুম, এখন তো বোরো বের হচ্ছে। এই সময়ে চালের দাম কমে আসার কথা। কিন্তু এই সময়ে আবার চালের দাম বাড়ছে। এখানে আবার কারসাজি। এটার পেছনে রয়েছে আওয়ামী দুর্বৃত্ত ও লুটেরা। তাদের কারসাজিতে দাম বাড়াচ্ছে। এভাবে তারা জনগণের পকেট কাটবে।’
জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এই সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু জাফর কেনেডি, বিএনপির নেতা আব্দুল আউয়াল মিন্টুসহ কৃষক দলের বিভিন্ন স্তরের নেতারা।

জামায়াতকে বিএনপি সংবিধানবিরোধী হিসেবে দেখে দাবি করে সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘অনেকে বলার চেষ্টা করে, আমরা সংবিধান মানি না। সংবিধান না মানলে এখানে আসলাম কীভাবে? আমরা আইন মান্যকারী নাগরিক। সংবিধান পছন্দ না হলে, আন্দোলন করতে পারি, বিদ্রোহ নয়।’
৯ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করে বলেছেন, মুক্তিযুদ্ধের সময় তিনি শরণার্থীদের সহায়তা করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে
জঙ্গিবাদ ইস্যুতে সরকারের দুরকম বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জঙ্গিবাদ নিয়ে সরকারকে সমন্বয় করে বক্তব্য দিতে হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে নিয়ে সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান গভর্নরের বিশেষত্ব হচ্ছে ঋণ পুনঃ তফসিল করা, আর সে কারণেই তাঁকে এই পদে বসানো হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ....
১৬ ঘণ্টা আগে