অনেক সময় বৈদ্যুতিক প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র দেখা যায়। তবে কেন এই ছিদ্র, কী তার কার্যকারিতা, তা হয়তো জানা নেই অনেকের। অনেকের মনে কৌতূহল, কেন এমন ছিদ্র, এটি কি কেবল নকশা, নাকি রয়েছে কোনো যথাযথ কারণ? বৈদ্যুতিক প্লাগের ধাতব অংশে ছিদ্র থাকার কিছু প্রচলিত ধারণা রয়েছে।
সকেটের সঙ্গে ভালোভাবে আটকে থাকার জন্য
খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, সকেটের মধ্যে দুই পাশে কিছুটা অমসৃণ অংশ রয়েছে। আর এই অংশ প্লাগের ধাতব অংশে থাকা ছিদ্রের সঙ্গে সেট হয়ে শক্তভাবে আটকে থাকে। অনেক সময় প্লাগ এবং তারের ওজনের কারণে সকেট থেকে প্লাগ খুলে যায়। ধাতব অংশে থাকা ছিদ্রের কারণে প্লাগটি আলগা হতে পারে না। এতে সংযোগ অনেকটা নিরবচ্ছিন্ন হয়।
নির্দেশাবলি দেখাতে
একটি প্লাস্টিকের তার বা ছোট তালা ব্যবহার করে প্রস্তুতকারক দ্বারা বৈদ্যুতিক ডিভাইসগুলো সিল করা থাকে। আর তা প্লাগের ধাতবের একটি বা উভয় ছিদ্রে বাঁধা অবস্থায় থাকে। নিরাপত্তার প্রয়োজনীয়তায় এই ধরনের সিলিং প্রয়োজন হতে পারে। অনেক সময় ছিদ্রের মধ্যে একটি প্লাস্টিকের ব্যান্ড দিয়ে এর সঙ্গে একটি ট্যাগ সংযুক্ত করা থাকে। এসব ট্যাগে ‘এই ডিভাইসটি প্লাগ করার আগে আপনাকে অবশ্যই যা যা করতে হবে...’ মর্মে কিছু নির্দেশাবলি লেখা থাকে। আর ব্যবহারকারী ট্যাগ অপসারণ ছাড়া ডিভাইস প্লাগ-ইন করতে পারবেন না। ফলে অনেকটা বাধ্য হয়েই ব্যবহারকারীকে নিরাপত্তা কিংবা করণীয় নির্দেশাবলি পড়তে হয়।
কাঁচামাল সাশ্রয়ী
প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র থাকার কারণে ওই অংশের কাঁচামাল (ধাতু) বেঁচে যায়, যা নির্মাণ খরচ অনেকটা কমিয়ে আনে। ফলে প্রস্তুতকারকদের জন্য এটি ছোট্ট সঞ্চয় বলা যায়। আর এই ধারণাটিই বেশি প্রচলিত। এমনকি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউটের (এএনএসআই) মতে, বৈদ্যুতিক প্লাগগুলোতে ছিদ্র রাখতেই হবে—এমন কোনো নিয়ম নেই। এটি কাঁচামাল সাশ্রয়ের লক্ষ্যে সম্পূর্ণ উৎপাদন উদ্দেশ্যে করা। বৈদ্যুতিক প্লাগকে মানসম্মত করার ক্ষেত্রে এর কোনো যোগসূত্র নেই।
তথ্যসূত্র: মেন্টালফ্লস ডটকম, হাউজস্টাফওয়ার্কস ডটকম

ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ দিন আগে
মুম্বাইয়ের গুণ্ডাভালি মেট্রো স্টেশনের এক আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার এক কাণ্ড। যাত্রীরা মজা করে তাকে চাকরি দেওয়ার দাবি তুলতেই মেট্রো কর্তৃপক্ষও সেই রসিকতায় সায় দিয়ে বিড়ালটির নাম দিয়েছে ‘চিফ ফেলাইন অফিসার।’
২ দিন আগে
জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজিতে সাত বছর বয়সী ছেলেকে একা ফেলে চলে গিয়েছিলেন বাবা। শিশুটির কাছে কেবল একটি কোমল পানীয় এবং সামান্য কিছু হালকা খাবার (স্ন্যাকস) ছিল। কুয়াশাচ্ছন্ন ও বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে ২ হাজার মিটারের (৬,৫০০ ফুট) বেশি উচ্চতায় একটি বেঞ্চে শিশুটি একা বসে ছিল।
৩ দিন আগে
রেস্তোরাঁয় খাওয়া শেষে বিল দেওয়ার পর ফেরত আসা খুচরা টাকাটা অনেক সময়ই সার্ভ করে যাওয়া ওয়েটারকে দিয়ে দেই আমরা। যাকে বলা হয় টিপস। কোথাও কোনো সেবা গ্রহণের পর টিপস দেওয়া আমাদের স্বাভাবিক কার্যক্রমে পরিণত হয়েছে। অবশ্য এখন ‘সার্ভিস ফি’ হিসেবে বিলের কাগজেই একটি চার্জ যুক্ত করা থাকে।
৬ দিন আগে