
দুই বছরের বেশি সময় পরে আজ রোববার ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ফের চলাচল শুরু করেছে মৈত্রী এক্সপ্রেস। সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ১৬৫ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।
এখন থেকে ট্রেনটি সপ্তাহে পাঁচ দিন চলাচল করবে। ট্রেনটিতে মোট আসন রয়েছে ৪৫৬টি। কিন্তু প্রথম দিনেই মৈত্রী এক্সপ্রেসের আসনসংখ্যার অর্ধেকেরও কম ছিল যাত্রী। তবে ট্রেন চালু হওয়ায় ভারতগামী যাত্রীরা আনন্দিত। প্রথম দিনে ট্রেনের টিকিট বিক্রি হয়েছিল ১৭০টি। নানা কারণে পাঁচজন তাঁদের যাত্রা বাতিল করেছেন।
রাজধানীর বাসাবোর সুস্মিতা দাস পরিবারের সঙ্গে ভারত যাচ্ছেন। ট্রেনে বসে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই বছর পর আজ মৈত্রী এক্সপ্রেস চালু হওয়ায় আমরা খুশি। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম ট্রেনটি কবে চালু হবে। ট্রেন চালু হওয়ায় এখন খুব সহজেই ভারতে যাওয়া যাচ্ছে। সেখানে আমাদের আত্মীয়স্বজন আছে, ঘুরতেই যাচ্ছি।’
এদিকে ডলারের দাম বাড়ায় ট্রেনের ভাড়াও কিছুটা বেড়েছে, এ বিষয়ে জানতে চাইলে আরেক যাত্রী মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি। আমাদের মতো মধ্যবিত্তের জন্য ট্রেনের যাত্রা খুব ভালো। ভাড়া যা বেড়েছে তা খুবই কম, তাতে আমাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না।’
মৈত্রী ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে কলকাতায় যাবে। ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী ট্রেন চালু হয়েছিল।
এদিকে মৈত্রী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার বলেন, ‘দুই বছরের বেশি সময় পরে এই ট্রেন চালাতে পেরে আমরাও আনন্দিত। এই ট্রেনে ৪৫৬টি সিট রয়েছে। প্রচারণা কম ছিল, ফলে প্রথম দিনে যাত্রী কিছুটা কম হয়েছে। তা ছাড়া ভিসা পাওয়ারও একটা বিষয় থাকে। যাঁরা ট্রেনে ভ্রমণের ভিসা পাবেন না, তাঁরা তো যেতে পারবেন না। এক সপ্তাহের মধ্যেই এই ট্রেনে যাত্রী বাড়বে, তখন আমরা সবাইকে সিট দিতে পারব না। নিরাপদ, আরামদায়ক এবং ভাড়া কম হওয়ায় সবাই ট্রেনে যেতে চায়।’
আগামী ১ জুন নতুন আরেকটি আন্তদেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হবে।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
২০ মিনিট আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৪০ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৪০ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে