ইসরায়েলের একটি আপিল আদালত গতকাল বুধবার একজন ম্যাজিস্ট্রেটের আদেশকে খারিজ করে দিয়ে আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ম্যাজিস্ট্রেট আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে ফিলিস্তিনিদের ক্ষোভ উসকে দিয়েছিলেন।
আল আকসা মসজিদ প্রাঙ্গণকে ইহুদিরা তাঁদের প্রাচীন প্রার্থনালয় হিসেবে বিশেষ শ্রদ্ধা করে। কয়েক দশকের ‘স্থিতাবস্থার’ অংশ হিসেবে ইহুদিরা প্রার্থনা থেকে বিরত থাকবে—এমন শর্তে আল আকসা প্রাঙ্গণ পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছিল ইসরায়েলিদের। কিন্তু পবিত্র এ প্রাঙ্গণে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। প্রার্থনালয়টি জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত।
এর আগে তিনজন ইহুদি যুবক আল আকসা প্রাঙ্গণে প্রার্থনা করলে পুলিশ তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলে। পরে তারা জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের এ ধরনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। এরপর আদালত রায় দেয় যে তাদের কর্মকাণ্ড শান্তি লঙ্ঘন করেনি।
আদালতের এমন রায়ের প্রতিবাদ করেন ফিলিস্তিনিরা। অন্যদিকে স্থিতাবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দেয় ইসরায়েল।
এরপর ওই রায়ের বিরুদ্ধে গত বুধবার জেরুজালেম জেলা আদালতে আবেদন করে রাষ্ট্র। দিনভর আলোচনার পর বিচারক এইনাত আভমান-মোলের তাঁর আদেশে বলেন, ‘টেম্পল মাউন্টের বিশেষ সংবেদনশীলতা নিয়ে বাড়াবাড়ি হতে পারে না।’ আল আকসাকে হিব্রু ভাষায় টেম্পল মাউন্ট বলা হয়।
বিচারক আরও বলেন, ‘সেখানে ইহুদি প্রার্থনার অধিকার ‘নিরঙ্কুশ’ নয়। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার মতো অন্যান্য স্বার্থকে এড়িয়ে যাওয়া উচিত হবে না।’
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে আসামিদের আইনজীবী নাতি রম বলেছেন, ‘এটি অদ্ভুত এবং দুঃখজনক যে এই একুশ শতকে একটি ইহুদি ও গণতান্ত্রিক দেশে ইহুদিদের মৌলিক মানবাধিকার এভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
এ বছর ইহুদিদের পাসওভার উৎসব এবং মুসলিমদের রমজান একই সময়ে পড়েছিল। ফলে ইহুদিরে উপস্থিতি বেড়েছিল আল আকসা প্রাঙ্গণে। এতে ফিলিস্তিনের মধ্যে অস্বস্তি বাড়ে এবং দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এখানে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অংশীদার হিসেবে আল আকসার অভিভাবকের দায়িত্ব পালন করছে জর্ডান। তারাও উদ্বেগ প্রকাশ করেছে।
আগামী ২৯ মে জেরুজালেম দখলের বর্ষপূতি উপলক্ষে ইসরায়েলিদের পতাকা পদযাত্রার কথা রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে প্রতি বছরই উত্তেজনা সৃষ্টি হয়। উল্লেখ্য, ১৯৬৭ সালের ২৯ মে জেরুজালেম দখল করেছিল ইসরায়েল।
এদিকে মার্কিন দূতাবাস এক নির্দেশনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, রোববার যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা কেউই ওল্ড সিটিতে প্রবেশ করতে পারবে না।

সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগে তারা সরকারকে আগামী সাত দিন সময় দিচ্ছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে...
৩ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি পরিবারের গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর চালানো গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমে ইসরায়েলি সেনারা গাড়িটি থামানোর নির্দেশ দেয়...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গবাদিপশুর শরীরে ‘স্ক্রুওয়ার্ম’ নামক একধরনের মাংসখেকো পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়েছে। এরপরই টেক্সাস থেকে সব ধরনের গবাদিপশু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা...
৬ ঘণ্টা আগে
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সূচনা হয় ককরোচ জনতা পার্টির (সিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের অনুকরণে গড়ে ওঠা এই ককরোচ জনতা পার্টি অল্প সময়ে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়।
৭ ঘণ্টা আগে