জনপ্রিয় উপস্থাপক, নির্মাতা, লেখক হানিফ সংকেতের মৃত্যুর খবরটি গুজব। মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। গুণী মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের মৃত্যুর গুজবে তাঁর লাখো ভক্ত ও অনুরাগী শঙ্কিত হয়ে ওঠে।
হানিফ সংকেত এমন খবরে বিরক্ত হয়ে বলেন, ‘এসব নিয়ে বলার আসলে কোনো ভাষা নেই। আমি শুনেছি টিকটক নামের একটি সোশ্যাল মিডিয়া থেকে প্রথমে গুজবটি ছড়ায়। অনেকেই সেটাকে সত্যি মনে করে শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন। এসব ঘটনা একজন মানুষ ও তার পরিবারকে দারুণভাবে আহত করে, বিব্রত করে। আমি সুস্থ আছি, ভালো আছি। কোনো দুর্ঘটনা ঘটেনি আমার সঙ্গে।’
হানিফ সংকেত এরই মধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন বলেও জানান। পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন। বেশ কিছু ইউনিট কাজ করছে গুজব প্রচারকারীদের ধরার জন্য। তিনি বলেন, ‘এসব গুজবকারীকে শনাক্ত করে কঠিন শাস্তি দেওয়া হোক। দুই দিন পর পর দেশের নানা অঙ্গনের মানুষদের নিয়ে এসব মিথ্যে গুজব ছড়ানোর সাহস কোথায় পায়!’
অনেক পেজ আবার দাবি করে, হানিফ সংকেত নন, তাঁর ভাই মারা গেছেন। সেটাও গুজব বলে দাবি করেন হানিফ সংকেত। তিনি জানান, তাঁর এক ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক বছর হয়ে গেছে।
১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে তিনি খ্যাতি লাভ করেন। এরপর তিনি দেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে হাজির হন। এখনো তিনি ম্যাগাজিন অনুষ্ঠানের জগতে রাজত্ব করে যাচ্ছেন। তিনি বহুল প্রশংসিত নাটক নির্মাণও করেছেন। লেখালেখির বিভিন্ন মাধ্যমে এই গুণী মানুষের পদচারণা রয়েছে।
বিনোদন সম্পর্কিত পড়ুন:

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১১ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে