বলিউড সুপারস্টার অক্ষয় ভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে। আর মাত্র দিন কয়েক পরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’ সিনেমা। দ্বাদশ শতাব্দীর সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার।
৩ জুন মুক্তির আগে আজ মঙ্গলবার ছবির নতুন ট্রেলার শেয়ার করা হয়েছে। দিল্লির সিংহাসনে বসা শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ। ছবির প্রথম ট্রেলার জুড়ে উঠে এসেছিল নির্ভীক ও পরাক্রমশালী সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরত্বের ঝলক। আগের ট্রেলারে পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অক্ষয় কুমারের সাহসিকতা দেখানো হলেও, নতুন ট্রেলারে আস্থাভাজন সঞ্জয় দত্ত এবং সোনু সুডের সঙ্গে তাঁর বন্ধনকে ফুটিয়ে তোলা হয়েছে।
ছবিতে অক্ষয়ের সঙ্গে রয়েছেন সাবেক মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লার। এ ছাড়া কাকা কানহা চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত ও চাঁদ ভারদাই চরিত্রে দেখা যাবে সোনুকে।
‘পৃথ্বীরাজ’ প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। এই প্রোডাকশন হাউসের প্রযোজনায় সবচেয়ে বড় ঐতিহাসিক ড্রামা হিসেবে চিহ্নিত করা হয় এই ছবিকে। ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী নির্মিত ছবিটি হিন্দি, তামিল ও তেলুগু—তিনটি ভাষায় মুক্তি পাবে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে