ভারতীয় টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় এবং একই সঙ্গে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’। মার্কিন শো ‘বিগ ব্রাদার’ থেকে অনুপ্রাণিত হয়ে এই গেম শো চালু হয়েছিল।
এই শো’র রয়েছে বিপুলসংখ্যক দর্শক, যারা প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন নতুন সিজনের জন্য। ‘বিগ বস’-এর সঞ্চালক অভিনেতা সালমান খানের জনপ্রিয়তার কথা তো আলাদা করে বলার কিছু নেই। তাঁর সঞ্চালনার ধরন এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এবারও ‘বিগ বস’ হোস্ট করবেন সালমান।
বলিউড লাইফের খবর, ‘বিগ বস’-এর ১৬ নম্বর সিজন দর্শকদের সামনে আসতে প্রস্তুত। তবে এই সিজনের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে ভক্তদের। আগামী অক্টোবর থেকে শুরু হবে বিগ বসের নতুন সিজন। সপ্তাহান্তে রাত ৯টায় এবং সপ্তাহের অন্য দিনগুলোতে রাত ১০.৩০টায় প্রচারিত হবে এই শো।
নতুন সিজনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে দিব্যাঙ্কা ত্রিপাঠীর নাম আলোচনায় রয়েছে। বিগ বসের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন নির্মাতারা। এ ছাড়াও শোনা যাচ্ছে কঙ্গনা রানাউতের লক আপ জয়ী মুনাওয়ার ফারুকীর নাম। এর সঙ্গে জান্নাত জুবায়ের, শিবাঙ্গী জোশী এবং মাহি ভিজও শোয়ের অফার পেয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
বিগ বস সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
এদিকে নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, এই সিজনটিতে দর্শকেরা নতুন টুইস্টের সাক্ষী হবে। প্রতিযোগীরা দুটি দলে ভাগ হয়ে ট্রফি জয়ের জন্য লড়াই করতে পারে বলেও আভাস মিলেছে।
বিনোদন সম্পর্কিত পড়ুন:

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৬ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৬ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৭ ঘণ্টা আগে