কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এ রায় দেন। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল।
২০১৯ সালের ৬ মার্চ এ মামলায় খালেদা জিয়াকে হাইকোর্ট রুলসহ ছয় মাসের জামিন দেন। পরে জামিনের মেয়াদ বাড়ানো হয়। বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি নৈশকোচে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ওই আগুনে পুড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।
ওই ঘটনায় ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতার জন্য ভারতীয় হাইকমিশনকে তলব করে সরকারের কঠোর প্রতিবাদ জানানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ‘জুলাই
৩ ঘণ্টা আগে
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনার মতো একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকা এবং সেই ষড়যন্ত্র বন্ধে বাংলাদেশের কূটনৈতিক আহ্বানকে ভারত সরকার আমলে না নিয়ে তাঁকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখা আন্তর্জাতিক নিয়মনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।
৬ ঘণ্টা আগে
ঝালকাঠিতে নিজ দলের নেতা-কর্মীদের অনৈতিক সুবিধা গ্রহণ ও অপকর্মের তীব্র সমালোচনা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দলীয় নেতা-কর্মীদের ‘খাই খাই’ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেছেন।
৯ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তাঁর বিরুদ্ধে করা ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগের পক্ষে সাত দিনের...
১ দিন আগে