ভারত থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে ওই দেশটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গতকাল রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
চিঠিতে ভারত থেকে সম্প্রতি রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। মাশফি বিনতে শামস গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ‘আমরা রোববার এ বিষয়ে একটি নোট ভারবাল পাঠিয়েছি।’
গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘ভারত থেকে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশে থাকা রোহিঙ্গা আত্মীয়দের মাধ্যমে ভারতের রোহিঙ্গারা খবর পেয়েছে জাতিসংঘ এখানে ভালো খাবার দিচ্ছে। তাই রোহিঙ্গারা বাংলাদেশে আসছে।’
জানা গেছে, মিয়ানমারের পর সম্প্রতি কুমিল্লা, শ্রীমঙ্গল, বিয়ানীবাজারসহ আরও কয়েকটি অঞ্চল দিয়ে ভারত থেকে প্রায় তিন শর মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে।

বাজারে পেঁয়াজের দাম কমে গেছে অস্বাভাবিকভাবে। এরপরও মজুত করা পেঁয়াজ কম দামে বিক্রি করে দিচ্ছেন চাষিরা। দেশে পেঁয়াজের বড় উৎপাদনস্থল পাবনা ও ফরিদপুরেই এখন এই অবস্থা। কারণ হিসেবে চাষিরা বলছেন, মজুত করা পেঁয়াজে পচন ধরার পাশাপাশি বিদ্যুৎ-বিভ্রাটে সংরক্ষণ পদ্ধতি কাজ না করায় তাঁরা বিক্রি করে...
১ ঘণ্টা আগে
জাপানের সঙ্গে দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারত্বের ধারাবাহিকতায় ২০২৩ সালের নভেম্বর মাসে উভয় দেশের সরকারের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। ২০২৩ সালে নভেম্বরে প্রকল্পের কার্যক্রম শুরু হয় এবং প্রকল্পের কার্যক্রম শেষে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে এসে...
৭ ঘণ্টা আগে
চলতি বছরের জুন মাসে দেশে রাজনৈতিক সহিংসতা ও মবে নিহত হয়েছে ৪০ জন। যার মধ্যে রাজনৈতিক সহিংসতায় ৯ জন নিহত ও ৩৪৬ জন আহত হয়েছে। অন্যদিকে মব সহিংসতা ও গণপিটুনিতে নিহতের সংখ্যা ৩১ এবং আহত হয়েছে ৬৯ জন...
৮ ঘণ্টা আগে
এই রায়ের ফলে সরকার যে আইন করেছিল, সেটি বহাল হলো। অর্থাৎ, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবে ওপরে। আর অধিগ্রহণ করা বেসরকারি স্কুল থেকে যাঁরা এসেছেন, তাঁদের স্থান থাকবে নিচে। আইনি জটিলতার কারণে সারা দেশে প্রায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন না। এই রায়ের ফলে সেই জটিলতা নিরসন হবে
৮ ঘণ্টা আগে