ফ্রান্সের আলপসে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজনসহ পাঁচ পর্যটক নিহত হয়েছেন। ফরাসি উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শনিবার বিকেলে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলের কাছে ভারসাউড এয়ারফিল্ড থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুড়ে যাওয়া উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে চারজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ফরাসি উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ৬০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কীভাবে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ল তা জানার গ্রেনোবল প্রসিকিউটররা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন।
এদিকে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, মৃতদের মধ্যে একজন পাইলট রয়েছেন। বাকি চারজন একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
পর্যটকবাহী ছোট উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫০ মিটার ওপরে একটি গ্রামে বিধ্বস্ত হয়েছে বলে অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
গত বছরের জুনে এ রকম চার আসনের ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল ফ্রান্সের উত্তরাঞ্চলের লিলি শহরের কাছে। ওই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছিলেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩৪ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে