Ajker Patrika

কাপড়ের রং উজ্জ্বল রাখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মে ২০২২, ১০: ২৮
কাপড়ের রং উজ্জ্বল রাখবেন যেভাবে

পছন্দের কাপড়গুলোর রং নষ্ট হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়। সঠিক নিয়মে কাপড় ধোয়া ও শুকানোর মাধ্যমে এ সমস্যা দূর করা সম্ভব।

  • কড়া রোদে কাপড় শুকানো যাবে না।
  • রং নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কাপড় আলমারিতে তুলে রাখবেন না। তাতে বরং রং নষ্ট হয়ে যায়।
  • নিয়মিত ব্যবহার করলে এবং ধুয়ে রাখলে কাপড় দীর্ঘদিন উজ্জ্বল থাকে। তবে অপ্রয়োজনে পরিষ্কার করবেন না।
  • ওয়াশিং মেশিনে রঙিন কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে এক কাপ ভিনেগার দিতে পারেন। এটি রং স্থায়ী করতে সাহায্য করে।
  • সুতি কাপড় প্রথমবার ধোয়ার আগে এক বালতি পানিতে আধা কাপ লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে ফেললে কাপড়ের রং নষ্ট হবে না।
  • ওয়াশিং মেশিনে বা এক বালতি পানিতে আধা কাপ বেকিংসোডা দিয়ে দিন। কাপড়ের রং ঠিক থাকবে।
  • বিভিন্ন রঙের কাপড় একসঙ্গে ভেজাবেন না।
  • নতুন এবং রং উঠতে পারে এমন কাপড় ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে।
  • সব সময় কাপড়ের ভেতরের দিক বাইরে করে ধোয়া ভালো।
  • কড়া রোদে কাপড় বেশিক্ষণ শুকালে কাপড়ের রং নষ্ট হয়ে যায়।
  • ধোয়ার পর কাপড় খুব বেশি মোচড়াবেন না।
  • পোশাক ধোয়ার আগে সময় নিয়ে লেবেলের নির্দেশনা পড়ে নিন।

সূত্র: ক্লিনপিডিয়া ডট কম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পরিচয়

যুদ্ধ এড়াতে পরমাণু ইস্যুতে ছাড়ে প্রস্তুত, বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে যা চাইছে ইরান

বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ভারতে পণ্ডিত ও ধনাঢ্য দুই ব্যক্তির ইসলাম গ্রহণ নয়, ঘটনা উল্টো

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত