বিএনপিকে অসাংবিধানিক পথ ছেড়ে সংবিধান মেনে এই সরকারের আমলেই নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘লাখো শহীদের রক্তভেজা এই সংবিধানকে অবজ্ঞা করার এখতিয়ার কারও নেই।’
আজ শুক্রবার রাজধানীর সবুজবাগ এলাকার বালুর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দলটির নেতারা এখন থেকে নির্বাচন নির্বাচন করে ধুয়া তুলছে। তাঁরা বলছে এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। তাহলে কোন সরকারের অধীনে নির্বাচনে যাবে তাঁরা? আপনারা যদি সংবিধান মানেন তাহলে সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনেই নির্বাচনে যেতে হবে। এর কোনো বিকল্প নেই।’
যারা জাতীয় সরকার স্বপ্ন দেখে তাঁদের জনভিত্তি নেই বলে দাবি করে হানিফ বলেন, ‘তাঁরা মনে করে অনির্বাচিত সরকার হলেই তাঁরা ক্ষমতায় বসে যাবে। এ জন্য নানা ফর্মুলা তাঁরা দিচ্ছে। এই বাংলাদেশে ১ / ১১ হওয়ার আর সম্ভাবনা নেই। এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় সরকার আর হবে না। এই বাংলাদেশ সংবিধান অনুযায়ীই চলবে। এই সংবিধানের জন্য ত্রিশ লাখ মানুষের রক্ত দিতে হয়েছে। দুই লাখ মা বোনের সম্ভ্রম হানি হয়েছে। এত ত্যাগের বিনিময়ে যে সংবিধান সেটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।’
যারা এই দেশের নাগরিক, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাঁদের সংবিধান অনুযায়ী চলতে হবে বলে জানান হানিফ। তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেবদের বলব অসাংবিধানিক কথাবার্তা বন্ধ করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জয় লাভ করার ইচ্ছা থাকে তাহলে নির্বাচনে অংশ নিন। আপনারা যদি মনে করেন আপনাদের জনভিত্তি বা জনসমর্থন আছে নির্বাচন এলে নির্বাচনে অংশ নিয়ে দেখুন জনগণ আপনাদের চায় কিনা।’
নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামী বছরের ডিসেম্বরে অথবা পরের বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনেও আওয়ামী লীগকে জয়ী করতে হবে। এ জন্য দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগই একমাত্র দল যাদের জনভিত্তি আছে। জনগণ জেনে গেছে শেখ হাসিনার হাতে দেশ থাকলে দেশের মানুষ নিরাপদে থাকে। বিজয় অব্যাহত রাখতে সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শহীদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, সদস্য মামুন রশীদ শুভ্র, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই সংকট একটি বৈশ্বিক সংকট। আমেরিকা-ইরানের যুদ্ধ...হরমুজ প্রণালি জাহাজ আসতে পারছে না। জ্বালানি আসতে পারছে না। দু-একটা জাহাজ যখন আসার চেষ্টা করেছে, সেখানে বোম পড়েছে। তারপরেও তো তিনি (তারেক রহমান) বসে নেই।’
১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার পর চার দশক পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এর মধ্যে শেষ প্রায় দুই দশক রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে দলটি এখন আবার ক্ষমতায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পেরোতে না পেরোতেই নানামুখী পরীক্ষায় পড়তে হচ্ছে বিএনপিকে।
১২ ঘণ্টা আগে
২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তন এসেছে। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট...
১৪ ঘণ্টা আগে
দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তি। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে এই কর্মসূচিতে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দেশের...
১৫ ঘণ্টা আগে