রজার ফেদেরার খেলছেন না। ফ্রেঞ্চ ওপেনকে তাই আলোকিত করে রাখার দায়িত্ব তাই রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের। কিন্তু সর্বকালের সেরা দুই টেনিস তারকার ফাইনাল দেখার সৌভাগ্য এবার অন্তত হচ্ছে না ফ্রেঞ্চ ওপেন দেখতে আসা দর্শকদের। র্যাঙ্কিংয়ের জটিল মারপ্যাঁচে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়ে যেতে পারেন নাদাল-জোকোভিচের।
ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা জোকোভিচ। করোনার টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি ‘জোকার’। টুর্নামেন্টের ড্রয়ে একই অর্ধে তার সঙ্গে আছেন সর্বোচ্চ ২১ গ্র্যান্ড স্লাম ও ১৩বার ফ্রেঞ্চ ওপেনজয়ী নাদাল। স্প্যানিশ কিংবদন্তি বর্তমানে টেনিসের পঞ্চম বাছাই।
ড্র এমনভাবেই হয়েছে যেখানে রোববার থেকে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে টেনিসের দুই মহারথীর। আর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়া মানে সেমিফাইনালের আগেই দুই কিংবদন্তির একজনের বিদায় ঘটে যাওয়া!
সেমিতে উঠেও স্বস্তিতে থাকার কথা না নাদাল-জোকোভিচদের। কারণ সব ঠিক থাকলে শেষ চারে তাদের প্রতিপক্ষ হতে পারেন ১৯ বছর বয়সে সাড়া জাগানো কার্লোস আলকারাজ। মাদ্রিদ ওপেনে ষষ্ঠ বাছাই আলকারাজের কাছে হেরেছেন নাদাল-জোকোভিচ দুজনেই! ২০০৫ সালে নাদালের পর সবচেয়ে কম বয়সে র্যাঙ্কিংয়ের সেরা দশে ঢুকেছেন আলকারাজ।
প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ পাচ্ছেন জাপানি তারকা নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেনে যার কাছে হেরেছিলেন সেই মার্কিনি আমান্ডা আনিসিমোভার মুখোমুখি হবেন নারীদের সাবেক নম্বর ওয়ান।

পাঁচ বছর আগে বার্সেলোনা ছাড়লেও লিওনেল মেসি যেন স্পেনের মায়া ছাড়তেই পারছেন না। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে ক্লাবটির হয়ে একের পর এক শিরোপা জিতেছেন, গোল করেছেন, মনে রাখার মতো কত মুহূর্ত রয়েছে, চাইলেই কি তা ভুলে থাকা যায়। আর্জেন্টাইন কিংবদন্তির নতুন ক্লাব কেনা নিয়ে মুখ খুললেন ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিফার নতুন এই আয়োজন, যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে খেলবে আমন্ত্রিত দল বাংলাদেশ ও পাকিস্তানও।
৩ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেটারদের ব্যস্ততা যেন কখনোই কমার নয়। বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন সূচি তো রয়েছেই। এমনকি আইপিএল, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটসহ রাজ্যভিত্তিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে হয় ক্রিকেটারদের। সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের মতে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
৩ ঘণ্টা আগে
তিন বছর আগের ঘটনা হলেও ২০২৩ সালের জুলাইয়ে যা ঘটেছিল, তা চাইলেও জিয়ানলুইগি দোন্নারুম্মা ভুলতে পারবেন না। প্যারিসে তাঁর বাড়িতে ভয়ংকর ডাকাতি হয়েছিল। যেটার মামলা এখনো চলমান। দীর্ঘ তিন বছর পর আদালতে যা শোনালেন, তা রীতিমতো শিউরে ওঠার মতো।
৪ ঘণ্টা আগে