গতকাল বুধবার ‘এমটিভি এলএসএস এনভায়রনমেন্ট ডে ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিনা।
অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বেগম শাহীন ইসলাম, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব বিতার্কিক, সব আয়োজক ও লাল সবুজ সোসাইটির একঝাঁক সদস্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে বিতার্কিক হাসান মাহমুদ (১০) বলেন, স্কুলের বাচ্চাদের মধ্যে জলবায়ু আন্দোলনের কণ্ঠস্বর জাগিয়ে তুলতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বেগম শাহীন ইসলাম বলেন, ‘জলবায়ু সচেতনতা তৈরিতে লাল-সবুজ সোসাইটির এই আয়োজনের জন্য তাঁদের সাধুবাদ জানাই। তাঁদের এই আয়োজন সফল হোক, সেই কামনা করি।’
সাবেক প্রধান তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান বলেন, ‘তরুণ এই স্বেচ্ছাসেবী সংগঠনের চিন্তাভাবনা ও কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করে। আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। তারা ভবিষ্যতে এমন আরও বড় কাজ করবে সেই দোয়া করি।’
কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, ‘আজকের এই আয়োজনের অংশ হতে পেরে সত্যিই নিজেকে লাভবান মনে করছি। এই খুদে বিতার্কিক ও তরুণ সংগঠকদের কাছ থেকে জলবায়ু পরিবর্তনের যে জোরালো বার্তা আমরা পাচ্ছি, এই বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।’
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিনা বলেন, ‘এমন আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাল-সবুজ সোসাইটির সাধারণ সম্পাদক সুলতানা মেহজাবিন টুসি।
স্কুলগামী বিতার্কিকদের জলবায়ু আন্দোলনে কণ্ঠস্বর জোরালো করতেই শিশুদের কথাগুলো সারা দেশ ও বিশ্বের সামনে তুলে ধরতেই আমাদের এই আয়োজন বলে জানান প্রতিযোগিতার আহ্বায়ক আমানুল্লাহ পরাগ।
উল্লেখ্য, পরিবেশ ও জলবায়ুকেন্দ্রিক এই প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ম্যাগাজিন পার্টনার হিসেবে কিশোর আলো, টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে দীপ্ত টিভি, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক আজকের পত্রিকা ও বিতর্কের জাজমেন্ট পার্টনার হিসেবে বাংলাদেশ ডিবেট ফেডারেশন থাকছে।
সারা দেশের আনাচে-কানাচে থেকে অংশগ্রহণ করা ৫০টিরও বেশি দলকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী হবে বিশ্ব পরিবেশ দিবসে আগামী ৫ জুন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাং, ইন্দোনেশিয়ার মধ্যে গতকাল বুধবার (২২ জুলাই) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...
৫ ঘণ্টা আগে
সেমিনারে ড. আহমেদ মুসতাফা তাঁর দীর্ঘ একাডেমিক ও পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে গবেষণার প্রসার, উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি এবং কার্যকর একাডেমিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাইলে প্রথমে বিশ্বমানের শিক্ষক তৈরি করতে হবে। আর সে জন্য গবেষণা, উদ্ভাবন...
৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্যভাবে বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু এর সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামো, আসনসংখ্যা ও বিভিন্ন সুযোগ-সুবিধায় আসেনি তেমন কোনো পরিবর্তন।
১১ ঘণ্টা আগে
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেকে। সেই স্বপ্ন যদি পূরণ হয় একটি ফুল ফ্রি বৃত্তির মাধ্যমে, তাহলে আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। কিন্তু শুধু ভালো ফল করলেই বৃত্তি মেলে না, প্রয়োজন পরিকল্পনা, ধৈর্য, সঠিক প্রস্তুতি এবং সময়মতো সঠিক পদক্ষেপ।
১৮ ঘণ্টা আগে