Ajker Patrika

মিষ্টি আলুর পিঠা

জীবনধারা ডেস্ক
আপডেট : ১৯ মে ২০২২, ১০: ৫১
মিষ্টি আলুর পিঠা

উপকরণ
মিষ্টি আলু ৪টি, ময়দা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ, সুজি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো, চিনি স্বাদমতো, ১ লিটার দুধের ক্ষীর।

প্রণালি
চিনি পানিতে মিশিয়ে তাতে দুই-তিনটি এলাচি দিয়ে চুলায় জ্বালে বসিয়ে শিরা বানিয়ে রাখুন।মিষ্টি আলু সেদ্ধ করে ময়দা, সুজি, কর্নফ্লাওয়ার ও লবণ দিয়ে ভালো করে চটকে নিয়ে এক ঘণ্টা ঢেকে রাখুন। আলুর মিশ্রণটি আবারও ভালো করে মেখে নিয়ে খামির তৈরি করুন। সেখান থেকে পরিমাণমতো নিয়ে গোলাকার করে ভেতরে ক্ষীর ভরে আবার গোল গোল করে রেখে দিন। আবার কিছু ক্ষীর ভরে পুলি পিঠার আকার দিয়ে দিন। এবার তেল গরম করে অল্প আঁচে পিঠাগুলো ভেজে তুলে শিরায় ডুবিয়ে রাখুন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা

জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১৫ আমল

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত