আসিথা ফার্নান্দোর বলটা স্কয়ার লেগের দিকে ঠেলে দিয়ে ১ রান নিলেন। রানের দৌড় শেষ করতে করতে আকাশের পানে চেয়ে থেকে চেনা উদ্যাপন। মুখাবয়বই বলে দিচ্ছিল, বড়সড় একটা চাপ মাথা থেকে সরালেন তামিম ইকবাল।
তামিমের দশম টেস্ট সেঞ্চুরির অপেক্ষাটা ক্রমেই বাড়ছিল। টেস্ট ক্রিকেটের প্রতি বাংলাদেশ ওপেনারের অন্য রকম ভালো লাগা কাজ করে। ক্রিকেটের অভিজাত সংস্করণে সর্বশেষ সেঞ্চুরি ১১৭২ দিন আগে। অবশেষে অপেক্ষা ফুরোল তামিমের। নিজের শহর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপেক্ষার অবসান ঘটিয়েছেন।
আজ টেস্টের তৃতীয় দিনে ১৫২ বলে ৮৯ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিলেন সেঞ্চুরির চাপ মাথায় নিয়ে। বিরতির পর ১০ বলে তিন অঙ্ক ছোঁয়ার মধুর কাজটা সেরে ফেলেন। ৯৫ রানে দাঁড়িয়ে আসিথা ফার্নান্দোকে চার মেরে ৯৯ রানে পৌঁছান। পরের বলে ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের হ্যামিলটন টেস্টে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম। এরপর সেঞ্চুরি পাওয়া হয়নি নিজের সর্বশেষ ১৫ ইনিংসে। এমন না যে রানে ছিলেন না। শুধু সেঞ্চুরিটাই পাওয়া হচ্ছিল না কোনোভাবে। গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কা সফরে পাল্লেকেলেতে পরপর দুই টেস্টে কাছে গিয়েও সেঞ্চুরি পাওয়া হয়নি। হোম ভেন্যুতে সেই আক্ষেপ মেটালেন তামিম। শুরুতে জড়তা থাকলেও ইনিংস যত এগিয়েছে ততই সাবলীল খেলেছেন।
গতকাল দ্বিতীয় দিন ৩৫ রান নিয়ে অপরাজিত ছিলেন তামিম। শ্রীলঙ্কান স্পিনার রমেশ মেন্ডিসকে চার মেরে ৭৩ বলে টেস্ট ক্যারিয়ারের ৩২তম ফিফটি পূর্ণ করেন। ফিফটির হাত ধরেই এল সেঞ্চুরি।
বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ এর সর্বশেষ খবর:

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে জয় পেলেও স্বস্তির সঙ্গে কিছুটা উদ্বেগও সঙ্গী হয়েছে পর্তুগালের। শনিবার চিলির বিপক্ষে ২-১ গোলের জয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফরোয়ার্ড রাফায়েল লেয়াও। প্রতিপক্ষের এক ফুটবলারকে ঘুষি মারার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেছেন তিনি।
৪ মিনিট আগে
একবার জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু এদিন ভাগ্য তাঁর সহায় হয়নি। অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। তাই আর স্কোরশিটে নাম যোগ হয়নি রোনালদোর। এই ঘটনা ছাড়াও গোলের উদ্দেশে আরও কিছু শট নিয়েছিলেন রোনালদো। একবারও জালের ঠিকানায় বল পৌঁছাতে পারেননি। সতীর্থদের কোনো গোলেও সহায়তা করতে পারেননি তিনি। রোনালদো ন
৩০ মিনিট আগে
পুরো ম্যাচে ডাগআউটে বেশ হাসিমুখেই দেখা গেল লিওনেল মেসিকে। হন্ডুরাসের বিপক্ষে পাখির চোখেই সতীর্থদের পারফরম্যান্স দেখেছেন। খেলা দেখার পাশাপাশি বেঞ্চে থাকা বাকিদের সঙ্গে কথা বলেও সময় পার করেছেন দশ নম্বর জার্সিধারী। চোট জনিত ঝুঁকি এড়াতেই হন্ডুরাসের বিপক্ষে তাঁকে মাঠে নামাননি লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে
‘আমি আমার অধীনে স্বচ্ছতা রেখে নির্বাচন করছি’—কদিন আগে বলেছিলেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সেই নির্বাচন। দেশের ক্রিকেট প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচন ঘিরে শুরুতে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা অনেক আগেই উবে গেছে। স্বচ্ছতা, প্রতিদ্বন্দ্বিতা এ
৩ ঘণ্টা আগে