
প্রথম ইনিংস নিয়ে বাংলাদেশ যে পরিকল্পনা এঁকেছিল সেটা ঠিকঠাক কাজে লেগেছে। শ্রীলঙ্কাকে চার শর বেশি করতে দেননি মুমিনুল হকেরা। এরপর ব্যাটিংয়ে এসে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তাঁদের ব্যাটে চড়ে স্বস্তির দিন শেষ করেছে স্বাগতিকেরা।
আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ৫ ঘণ্টার মতো ব্যাটিং করে ৩৯৭ রানে থামে লঙ্কানরা। শেষ ঘণ্টায় ১৯ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান তুলেছে স্বাগতিকেরা। ৩৫ রানে অপরাজিত তামিমের সঙ্গী জয়ের সংগ্রহ ৩১। বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে ৩২১ রানে এগিয়ে দিমুথ করুনারত্নের দল।
সকালের সেশনে বাংলাদেশকে ভালোই ভুগিয়েছেন লঙ্কানদের আগের দিনের অপরাজিত দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্ডিমাল। তবে এই জুটি ভাঙতে দেড় ঘণ্টা সময় লেগে যায় বাংলাদেশের। জোড়া শিকার করেন নাঈম হাসান। দ্বিতীয় সেশনের শুরুতে আবারও সাকিব আল হাসানের জোড়া আঘাত। কিন্তু এতেও থামেনি লঙ্কানরা। দাপুটে ব্যাটিংয়ে এগিয়ে নিয়েছে ইনিংসের গতি।
শেষ সেশনের প্রথম ঘণ্টায় নাঈম আবারও জোড়া আঘাত হানেন। এবার লঙ্কানদের সবচেয়ে বড় উইকেট ম্যাথুসকে ১৯৯ রানে ফেরান তিনি। তারপরই শেষ হয় লঙ্কানদের ৩৯৭ রানের ইনিংস।
বাকি এক ঘণ্টা প্রথম ইনিংসের ব্যাটিং করে বাংলাদেশ। শুরুতে উদ্বোধনী ব্যাটার তামিম-জয়ের সাবলীল ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন সাগরিকায় আগত দর্শক সমর্থকেরা। পুরো এক সেশনে লঙ্কান বোলারদের খুব একটা সুযোগ তৈরি করতে দেননি তাঁরা।

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
১০ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
১১ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
১২ ঘণ্টা আগে