
সাড়ে তিন বছরের টেস্ট ক্যারিয়ারে মাত্র ৭ টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন স্পিনার নাঈম হাসান। এরপর হঠাৎ চোটে পড়ে অনিয়মিত হয়ে পড়েন এই স্পিনার। ধীরে ধীরে জাতীয় দলের বাইরে পড়ে যান তিনি। লম্বা সময় দলের বাইরে থাকায় নাঈমকে অনেকেই বাতিলের খাতায়ও ফেলে দিয়েছিল।
তবে ১৫ মাস পর শ্রীলঙ্কার বিপক্ষে ফিরেই ক্যারিয়ার সেরা এক ইনিংস খেললেন এই স্পিনার। তাঁর ৬ উইকেট শিকারের দিনে লঙ্কানদের ৩৯৭ রানে আটকে দিল বাংলাদেশ। নাঈমের ঘূর্ণিতে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে একে একে চার উইকেট নিয়েছেন নাঈম। আগের দিনও প্রথম সেশনে বাংলাদেশকে দুটি গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছিলেন তিনি। নাঈমের ক্যারিয়ার সেরা দিনে লঙ্কানদের বড় পুঁজির আগে আটকে দিয়েছেন মুমিনুল হকরা।
চট্টগ্রামে এলেই ঘরের ছেলে বলা হয় নাঈমকে। এখানে বেড়ে ওঠা এই স্পিনার সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে। এরপর দলের বাইরে ছিলেন। ইনজুরি আর অফ ফর্মের কারণে জায়গা পাকাপোক্ত করতে পারেননি। এবার ফিরেই ৬ উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন তিনি হারিয়ে যাননি।
মাত্র ১৭ বছর বয়সে ২০১৮ সালের ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট ক্যাপ পান নাঈম। টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ৫ উইকেট শিকারের রেকর্ডটি এখনো নাঈমেরই দখলে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) প্রাধান্য দেওয়ার কারণে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)—সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন কেভিন পিটারসেন। সাবেক ইংলিশ অধিনায়কের এমন মন্তব্যের পর ইসিবিকে ধুয়ে দিলেন আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদি।
১ ঘণ্টা আগে
বিসিবির গঠনতন্ত্রের ৯.৩.৩ ধারায় লেখা আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণকারী প্রাক্তন খেলোয়াড়বৃন্দের মধ্য থেকে ১০ জনকে কাউন্সিলর হিসেবে মনোনীত করতে পারবে।
১ ঘণ্টা আগে
সকালে পূর্বাচল ক্রিকেট মাঠ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলটসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। সেখানে বুলবুল তাঁর অনেক কর্মপরিকল্পনার কথা জানিয়েছিলেন। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সব তছনছ হয়ে গেল।
১ ঘণ্টা আগে
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ সদস্যের অ্যাডহক কমিটি বানিয়ে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে এ সিদ্ধান্ত জানিয়েছে তারা। অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
২ ঘণ্টা আগে