অস্কারে যাচ্ছে নুহাশ হুমায়ূন নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নুহাশ এ খবর জানান। ছবিটি আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার জেতে বলে নিশ্চিত করেন নুহাশ। এর পরিপ্রেক্ষিতেই অস্কারের জন্য কোয়ালিফাই করে ছবিটি।
‘মশারি’-এর অস্কারে কোয়ালিফাই করার এই সুসংবাদে উচ্ছ্বাস প্রকাশ করে নুহাশ ছবির সংশ্লিষ্ট, তাঁর পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ এর আগেও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।
স্বল্পদৈর্ঘ্য ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। মাধ্যমে প্রথমবার অভিনয়ে নাম লেখালেন হুমায়ূন আহমেদের নাতনি ও শীলা আহমেদের মেয়ে অনোরা।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে