সরকার যত দিন রাষ্ট্রদ্রোহ আইন খতিয়ে দেখছে, তত দিন তা প্রয়োগ করা চলবে না। আজ বুধবার এমন রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রায়ের পর ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু জানান, তিনি আদালতের স্বাধীনতাকে সম্মান করেন।
মন্ত্রী বলেন, আমরা আদালতকে সম্মান করি। তেমন আদালতেরও আইনসভাকে সম্মান করা উচিত। আইনসভা ও আদালতের মধ্যে নির্দিষ্ট লক্ষ্মণরেখা আছে। তা কারও অতিক্রম করা উচিত নয়।’
ঔপনিবেশিক আমলের দেশদ্রোহ আইন প্রয়োগ স্থগিত রাখার পরে ভারতের সুপ্রিম কোর্ট বলেন, দেশের সার্বভৌমত্ব ও নাগরিক অধিকারের মধ্যে মিল রেখে চলা কঠিন কাজ। ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ বলে, ‘আইনটি খতিয়ে দেখার আগে তার প্রয়োগ না হওয়াই ভালো। আমরা আশা করব, কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি আপাতত ১২৪ (এ) ধারায় মামলা করবে না।’
দেশদ্রোহ আইনটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে সেই ১৮৭০ সালে। পরাধীন ভারতে স্বাধীনতা সংগ্রামীদের জেলে ঢোকাতে এই আইনের অপপ্রয়োগ করত ব্রিটিশরা।

রাতারাতি বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দীর্ঘ সাত বছর ধরে চলা তুরস্কের এস-৪০০ নাটকের সবশেষ অধ্যায়ে জানা যাচ্ছে, আঙ্কারা নাকি তাদের অব্যবহৃত দূরপাল্লার এই কৌশলগত এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম পারস্য উপসাগরের একটি দেশের কাছে বিক্রি করার জন্য আলোচনা চালাচ্ছে।
১১ ঘণ্টা আগে
সৌদি আরবে এক বন্ধুর কাছ থেকে সামান্য কিছু টাকা ধার নিয়েছিলেন। কেটে গেছে তিন দশকের বেশি সময়। সময়ের স্রোতে হারিয়ে গেছে যোগাযোগের সব মাধ্যম—না ছিল কোনো ফোন নম্বর, না ছিল ঠিকানা। কিন্তু কেরালার এক বাসিন্দার বুকে বেঁচে ছিল শুধু এক টুকরা আবছা স্মৃতি আর বহু বছর আগে দেওয়া একটি প্রতিশ্রুতি।
১২ ঘণ্টা আগে
ইরানের একটি কট্টরপন্থী পত্রিকা দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে একটি তালিকা প্রকাশ করেছে। লক্ষ্যবস্তু করা এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলোর নেতারা রয়েছেন। পত্রিকাটি সাধারণত উসকানিমূলক সুরের জন্য পরিচিত।
১২ ঘণ্টা আগে
আলবেনিয়ায় মাদক ব্যবসার অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত মায়ামির এক ব্যবসায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের শত কোটি ডলারের রিসোর্ট তৈরির প্রস্তাবিত জায়গার মালিকানার দলিল জাল করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
১৪ ঘণ্টা আগে