
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বাদুরতলা ধর্মসাগরপাড়ের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের কথা জানান।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আগামী ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের দল বিএনপি একটি যৌক্তিক আন্দোলন থাকার কারণে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিএনপির এই সিদ্ধান্তকে আমি নীতিগতভাবে সমর্থন করি। কিন্তু কুমিল্লার হামলা-মামলার শিকার নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মী ও জাতীয়তাবাদী শক্তির অনুরোধে আমাকে বাদ্য হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে।
আমি দলের পদে থেকে নির্বাচনে অংশগ্রহণ করলে আমার দল বিতর্কিত হবে বলে বিশ্বাস করি। তাই দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে আমি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি। আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখতে একজন সমর্থক হিসেবে কাজ করে যাব এবং সব আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকব।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা এস এ বারী সেলিম, এস এম রহমান, মো. সেলিম, কুমিল্লা আইন কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম বাচ্ছুসহ অন্যরা।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

রাজধানীর কদমতলীতে আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে হামলায় আহত রাসেল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার খেলা দেখে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে বাসায় ফেরার পথে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় এলাকায় হামলার শিকার হন তিনি। যাত্রাবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন
৭ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পশ্চিম খানপাড়া এলাকায় ইয়াবাসহ সাংবাদিক পরিচয়ধারী মো. রুবেল হোসেন তালুকদারকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছেন। পুলিশ বলছে, উপস্থিত লোকজনের সাক্ষ্যের ভিত্তিতে তাঁর কাছ থেকে ছয়টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর তাঁকে থানায় নেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
বরগুনার আমতলীতে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্র মোস্তাকিম বিল্লাহ লিমনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
১২ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মাঠে নেমেছে পুলিশ।
২৩ মিনিট আগে