নিউ মিউজিক প্যারাডাইস কোম্পানির ব্যানারে ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো ‘এক বিকেলে’ শিরোনামের মিউজিক ভিডিও। গানটির কথা লিখেছেন ওপার বাংলার জনপ্রিয় গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার ইন্দ্রদীপ দাসগুপ্ত।
‘এক বিকেলে’ মিউজিক ভিডিওটিতে অংশ নিয়েছেন বাংলাদেশের জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং জনপ্রিয় অভিনেতা শরিফুল ইসলাম রাজ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাহিয়ান আহমেদ।
বাংলাদেশে চিত্রায়িত এই মিউজিক ভিডিও রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীতে ধারণ করা হয়েছে। এটি একটি রাজকীয় পরিবারের অতীত ঐতিহ্যের রূপক পরিবেশনা। এতে রাজকুমারী ও রাজকুমারের প্রেম, যুদ্ধ ও সাহসিকতার গল্প চিত্রিত হয়েছে, যেখানে রয়েছে প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হওয়ার চিরন্তন বেদনাদায়ক অনুভূতি।
গত ২৮ এপ্রিল সন্ধ্যায় সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ‘এক বিকেলে’ গানটি প্রকাশ করা হয়।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১১ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১১ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে