ইউক্রেন বেশ কয়েকটি স্বাধীন দেশে বিভক্ত হতে যাচ্ছে। রাশিয়াকে দুর্বল করতে ইউক্রেনকে ব্যবহারে যে কৌশল যুক্তরাষ্ট্র নিয়েছে তার ফলেই ইউক্রেন বিভক্ত হয়ে বেশ কয়েকটি নতুন দেশের আবির্ভাব হবে। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভের এ কথা বলেছেন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পাত্রুশেভ বলেন, ‘যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই ইউক্রেনের নাগরিকদের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা জাগানোর চেষ্টা করছে।’
পাত্রুশেভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কিয়েভে তাদের পছন্দের লোকদের ব্যবহার রাশিয়াকে নিপীড়ন করা চেষ্টা করছে। তাঁরা রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য ইউক্রেনকে বেছে নিয়েছে কিন্তু তাঁরা যা করছে তা মূলত ইউক্রেনের জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে। পশ্চিমের নীতি এবং কিয়েভের বর্তমান শাসকদের কর্মকাণ্ডের ফলাফল হবে কেবল—ইউক্রেনকে কয়েকটি রাজ্যে বিভক্ত করা।’
বিশ্লেষকেরা বলছেন, পাত্রুশেভের মন্তব্য এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বর্তমান গতি-প্রকৃতি ইঙ্গিত দেয় যে, রাশিয়া ইউক্রেনকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ফেলতে চায়। এর আগে, গত সপ্তাহে শীর্ষ এক রাশিয়ান জেনারেল জানিয়েছিলেন, রাশিয়া ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ অংশ দখলে নিতে চায়।
রাশিয়া সম্পর্কিত পড়ুন:

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের ‘বিশেষ অভিযানের’ ঘোষণার কিছুক্ষণের মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হুতি বিদ্রোহীরা বলেছে, তারা হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিরোধ।
৩ মিনিট আগে
সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন এলাকায় হুতি বিদ্রোহীদের হামলা এবং ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিশেষ অভিযান শুরুর পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে।
৩ মিনিট আগে
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর আন্দোলনকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর ও অন্য এলাকাগুলোর পৌর নির্বাচনে কংগ্রেসের হারের জন্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর...
২০ মিনিট আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাজ্যের সামনে থাকা বহুমাত্রিক হুমকি নিয়ে বার্ষিক বক্তৃতায় কেন ম্যাককালাম জানান, চলমান তদন্তের কারণে ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটি ফেয়ারফোর্ডের গত সেপ্টেম্বরের ঘটনা নিয়ে তিনি কথা বলতে পারবেন না।
১ ঘণ্টা আগে