চলমান যুদ্ধ শেষ করতে ইউক্রেনের সঙ্গে আলোচনার আশা এখনো রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়া সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে পুতিন এমনটি জানান।
বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পুতিন বলেন, ‘সামরিক অভিযান চলমান থাকা সত্ত্বেও, এখনো আশা করি যে আমরা কূটনৈতিক পথে চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব। আমরা আলোচনা করছি, আমরা এটি প্রত্যাখ্যান করি না।’
পুতিনের দাবি, বুচা শহরে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ ওঠার পর শান্তি আলোচনা গতি হারিয়েছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘বুচায় একটি উসকানি দেওয়া হয়েছিল। সেখানে রাশিয়ান সেনাবাহিনীর কিছুই করার ছিল না। আমরা জানি কে এই উসকানি দিয়েছে, কী উপায়ে এবং কী ধরনের লোকেরা এর পেছনে কাজ করেছে।’
পুতিন গুতেরেসকে জানান, তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সম্পর্কে জাতিসংঘের উদ্বেগ সম্পর্কে অবগত। এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি। ২০১৪ সালে রাষ্ট্রবিরোধী অভ্যুত্থানের মাধ্যমে ইউক্রেন থেকে রুশপন্থী প্রেসিডেন্টকে সরানোর কারণে এই অশান্তি হচ্ছ বলে জানান রুশ প্রেসিডেন্ট।
পুতিনের সঙ্গে বৈঠকের আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। সেই বৈঠকে ইউক্রেন নিয়ে ‘খোলাখুলি’ আলোচনা হয়েছে বলে জানান গুতেরেস।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের ‘বিশেষ অভিযানের’ ঘোষণার কিছুক্ষণের মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হুতি বিদ্রোহীরা বলেছে, তারা হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিরোধ।
১ ঘণ্টা আগে
সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন এলাকায় হুতি বিদ্রোহীদের হামলা ও ইয়েমেনে হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিশেষ অভিযান শুরুর পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর আন্দোলনকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর ও অন্য এলাকাগুলোর পৌর নির্বাচনে কংগ্রেসের হারের জন্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর...
১ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাজ্যের সামনে থাকা বহুমাত্রিক হুমকি নিয়ে বার্ষিক বক্তৃতায় কেন ম্যাককালাম জানান, চলমান তদন্তের কারণে ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটি ফেয়ারফোর্ডের গত সেপ্টেম্বরের ঘটনা নিয়ে তিনি কথা বলতে পারবেন না।
২ ঘণ্টা আগে