উইন্ডোজ ১১ বাজারে আসার পর থেকে ব্যবহারকারীদের কাছ থেকে একের পর এক অভিযোগ আসছিল। কারও অভিযোগ ছিল অ্যাপ বাটন নিয়ে, কারও-বা ভিডিও সাবটাইটেল নিয়ে। এ সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে নতুন আপডেট এনেছে মাইক্রোসফট। গতকাল সোমবার KB 5012643 নামের এ আপডেটের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
নতুন আপডেট নিয়ে মাইক্রোসফটের ওয়েবসাইটে একটি লম্বা তালিকা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, তালিকাভুক্ত বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্য নিয়েই এই আপডেট আনা হয়েছে।
মাইক্রোসফট জানাচ্ছে, এই আপডেটের পর টাস্কবারে থাকা ওয়েদার আইকনের ওপরে এখন থেকে তাপমাত্রা দেখা যাবে। একই সঙ্গে বুট-সম্পর্কিত কিছু সমস্যাও এই আপডেটে ফিক্স করা হয়েছে। এ ছাড়া উইন্ডো খুলে রাখলে এর ওপরের কোনায় থাকা ম্যাক্সিমাইজ, মিনিমাইজ ও ক্লোজ বাটন দেখা নিয়ে এত দিন যে সমস্যা ছিল, তা-ও এই আপডেটের মাধ্যমে সমাধান করা হয়েছে।
এই আপডেট সিনেমাপ্রেমীদের জন্য একটি সুখবর নিয়ে এসেছে। এত দিন অন্য ভাষার সিনেমা দেখার ক্ষেত্রে উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের কিছু ঝক্কি পোহাতে হতো সাবটাইটেল নিয়ে। বিশেষত স্ক্রিনে এর প্লেসমেন্ট নিয়ে নানা অভিযোগ ছিল। এবারের আপডেটে মাইক্রোসফট এই সমস্যা সমাধান করেছে বলে জানিয়েছে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলে শিশুদের জন্য ‘সুপারভাইজড কিড অ্যাকাউন্ট’ চালু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন এই সুবিধার মাধ্যমে সন্তানরা ইউটিউবে কী ধরনের ভিডিও দেখবে, কতক্ষণ দেখবে এবং কোন কোন ফিচার ব্যবহার করতে পারবে—সেসব নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা।
১২ ঘণ্টা আগে
চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে অন্তত পাঁচটি নতুন আইফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। একই সঙ্গে বাজারে নিজেদের অংশীদারিত্ব আরও বাড়ানোর লক্ষ্যে ফোল্ডেবল (ভাঁজ করা যায় এমন) আইফোন উৎপাদনের পরিকল্পনাও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক প্রযুক্তি শিল্পজুড়ে যন্ত্রাংশের..
১৬ ঘণ্টা আগে
চীনে মানবসদৃশ রোবটের জন্য প্রথম বিশেষায়িত বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে প্রতিষ্ঠিত ‘হাংঝৌ রোবট স্কুল’কে দেশটির প্রথম হিউম্যানয়েড রোবট স্কুল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২ দিন আগে
ডার্ক ওয়েবে ফাঁস হওয়া নথিতে অ্যাপলের আসন্ন আইফোন ১৮ প্রো মডেলের যন্ত্রাংশ সরবরাহকারী তালিকা, অভ্যন্তরীণ উপাদানসংক্রান্ত তথ্য এবং পরীক্ষামূলক ছবির উপস্থিতি পাওয়া গেছে। এসব তথ্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির ভারতীয় অংশীদার টাটা ইলেকট্রনিকস থেকে চুরি হওয়া ডেটার অংশ বলে নথি ও সংশ্লিষ্ট একটি...
৩ দিন আগে