বৈদেশিক রেমিট্যান্স সেবা দিতে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার ব্র্যাক ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্যাপ ইতিমধ্যে ব্র্যাক ব্যাংকের সঙ্গে একটি ‘সেটেলমেন্ট অ্যাকাউন্ট’ খুলেছে। এর মাধ্যমে শিগগিরই ডিজিটাল অটোমেশন চালু হবে। এটি চালু হলে বিশ্বের বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে ব্র্যাক ব্যাংকে আসা রেমিট্যান্সের অর্থ ট্যাপের গ্রাহকদের প্রদান করা যাবে। ব্র্যাক ব্যাংক তাৎক্ষণিকভাবে ও সরাসরি রেমিট্যান্স গ্রাহকদের ট্যাপ ওয়ালেটে অর্থ পাঠিয়ে দিতে পারবে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ট্যাপ ও ব্র্যাক ব্যাংক স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে কেওয়াইসি, কাস্টমার ডিউ ডিলিজেন্স (সিডিডি), এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স (ইডিডি) এবং প্রতিটি রেমিট্যান্স লেনদেনের জন্য এএমএল-সিএফটিভিত্তিক স্ক্রিনিং ডিজিটাল মাধ্যমে করা হবে।
চুক্তি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, ‘এই সেবা রেমিট্যান্স গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও সুবিধা দেবে। একই সঙ্গে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ভূমিকা রাখবে।’
এই গ্লোবাল পার্টনারশিপের মাধ্যমে প্রবাসীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অর্থ পাঠাতে পারবেন বলেও জানান তিনি।
ট্যাপের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘ট্যাপ হচ্ছে মালয়েশিয়ার প্রতিষ্ঠান আজিয়াটার একটি সহ-মালিকানা প্রতিষ্ঠান। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রধান কর্মস্থল। আমরা বিশ্বাস করি, এই নতুন সেবা চালুর মাধ্যমে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশি এবং সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন।’
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে মোবাইল ফোনভিত্তিক আর্থিক সেবা দিতে ট্রাস্ট ব্যাংক ও আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস (এডিএস) যৌথভাবে নতুন কোম্পানি ‘ট্যাপ’ চালু করে।
রেমিট্যান্স সম্পর্কিত পড়ুন:

দেশের শীর্ষস্থানীয় এলপিজি ব্র্যান্ড ওমেরা এলপিজি তাদের ব্যতিক্রমী রিটেইলার এনগেজমেন্ট ক্যাম্পেইন ‘ওমেরার রঙে দোকান সাজাই, বিজয়ীর বেশে বিদেশ যাই’–এর গ্র্যান্ড উইনার্স নাইট ২০২৬ আয়োজন করেছে। রিটেইলারদের সৃজনশীলতা ও ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হয় এ ক্যাম্পেইন।
৫ ঘণ্টা আগে
এনআরবিসি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন মো. শাহিন হাওলাদার। এর আগে তিনি এনআরবি ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (বিজনেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৫ ঘণ্টা আগে
ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের পোশাক রপ্তানির গড় ইউনিট মূল্য ১০ দশমিক ৪৫ শতাংশ কমেছে। একই সময়ে রপ্তানির পরিমাণও কমেছে প্রায় ১০ শতাংশ। ফলে শুধু অর্ডার কমেনি, কম দামে...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বিভিন্ন খাতে ৯২১ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। গ্যাস অনুসন্ধান, অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, লজিস্টিকস, বন্দর, শিক্ষা, ওষুধ ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে এসব বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানগুলো।
৬ ঘণ্টা আগে