সিনেমা নির্মাণের আঙ্গিকে তৈরি হয়েছে বাংলাদেশ টেলিভিশনের এবারের ঈদের ‘আনন্দ মেলা’। আর এটি উপস্থাপনা করছেন নাটকের জনপ্রিয় দুই শিল্পী সাজু খাদেম ও নাদিয়া আহমেদ। নাচ, গান, রোমান্স, ফাইটিং, সাসপেন্স, থ্রিলিং সবই থাকছে পুরো অনুষ্ঠান জুড়ে। বিগত পাঁচ দশকের সিনেমার জনপ্রিয় পাঁচ গানের সঙ্গে থাকছে তুষার খান, চিত্রলেখা গুহ, মুরাদ, চাঁদনি, নিরব, রুহি, মাহিয়া মাহি, সাব্বির, সাজু খাদেম ও নাদিয়ার পারফরমেন্স। আরো থাকছে তিন পুরুষ সঙ্গীতশিল্পী সন্দীপন দাস, কামরুজ্জামান রাব্বি ও মেসবাহ বাপ্পির গাওয়া মেয়েলি কণ্ঠের তিন গান।
যৌথভাবে ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান ও গোলাম মোর্শেদ। প্রচারিত হবে ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।
ভিন্নধর্মী এই আনন্দমেলা প্রসঙ্গে অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক জগদীশ এষ বলেন, ‘দর্শকদের ঈদের অন্যতম আনন্দের জায়গা বিটিভির ‘‘আনন্দমেলা’’। প্রতিবারই বর্ণিল আয়োজনে সাজানো হয় অনুষ্ঠানটি। তবে এবার দর্শকরা একেবারেই ব্যতিক্রমধর্মী এক আনন্দমেলা দেখবেন। উপস্থাপনা ও দৃশ্যায়নেও রয়েছে বৈচিত্র্য।
সিনেমা বানানোর ঢংয়ে তুলে ধরা হয়েছে সমসাময়িক অনেক বিষয়। আশা করছি, এবারের আয়োজন আরো বেশি উপভোগ্য হবে।'
অনুষ্ঠানটির প্রযোজক মনিরুল হাসান বলেন, ‘সাজু খাদেম অভিনেত্রী নাদিয়াকে নিয়ে একটি সিনেমা বানাবেন। যার নাম দিয়েছেন ‘রঙিন আনন্দমেলা’। এই সিনেমা বানাতে গিয়েই নানান দৃশ্যের আবর্তন। যা দেখা যাবে এবারের আনন্দমেলাতে। পাঁচ দশকের গান নিয়ে পাঁচরকম গেটাপে মঞ্চে হাজির থাকবেন জনপ্রিয় তারকারা। এমনকি অনুষ্ঠানের এক পর্যায়ে বিশেষ এক কারণে সাজু খাদেমকে চড় মেরে বসবেন অভিনেতা তুষার খান! সবমিলিয়ে এবারের আনন্দমেলায় থাকছে ভিন্নতা।’

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১২ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে