আফগানিস্তানে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘টিকটক’ এবং অনলাইন মাল্টিপ্লেয়ার গেম ‘পাবজি’ নিষিদ্ধ করার আদেশ দিয়েছে তালেবান সরকার। এমনকি ‘অনৈতিক কনটেন্ট’ প্রচার করে এমন টেলিভিশন চ্যানেলগুলোকেও নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে তারা। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্ল্যাটফর্মগুলো আফগান যুবকদের বিপথগামী করছে। গত বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয় বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, সম্প্রতি সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশনের অপেরা সোপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর টিকটক ও পাবজিও নিষিদ্ধ করা হলো আফগানিস্তানে।
তালেবান মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি বলেছেন, ‘তরুণ প্রজন্মকে বিভ্রান্ত হওয়া থেকে ঠেকাতে এই নিষেধাজ্ঞা জরুরি ছিল।’ তবে নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে এবং কত দিনের জন্য এ নিষেধাজ্ঞা থাকবে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর তালেবান সরকার এই প্রথম কোনো অ্যাপ নিষিদ্ধ করল।
বিবিসির আফগান সার্ভিস সম্পাদক হামিদ সুভা বলেছেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে তরুণ আফগানদের কাছে টিকটক ও পাবজি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ দেশটিতে অন্য অনেক ধরনের বিনোদন নিষিদ্ধ। বিশেষ করে তরুণদের কাছে টিকটক সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে।’
হামিদ সুভা আরও বলেন, ‘দক্ষিণ কোরিয়ার উদ্ভাবিত অনলাইন শুটিং গেম পাবজিও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আফগানিস্তানে।’
বিবিসি জানিয়েছে, আফগানিস্তানে যুবকদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বাড়ছে। দেশটিতে বর্তমানে ৯০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। আফগানিস্তানের জনসংখ্যা প্রায় ৩ কোটি ৯০ লাখ, যার মধ্যে দুই-তৃতীয়াংশের বয়স ২৫ বছরের কম।

বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে বিশ্বজুড়ে এর ব্যবহারের ধরন পর্যালোচনা করলে একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। দুটি ভিন্ন জরিপের দিকে নজর দিলে কোথাও ব্যবহারকারীর সংখ্যা, আবার কোথাও স্ক্রিনের সামনে কাটানো সময়ের অবিশ্বাস্য পার্থক্য চোখে পড়ে।
২ ঘণ্টা আগে
আজ থেকে বছর পাঁচেক আগে এ প্রশ্ন করলে মানুষ উড়িয়ে দিত। কিন্তু এখন এর উত্তর—হ্যাঁ। শুধু তা-ই নয়। ইতিমধ্যে হৃদ্রোগ শনাক্ত করতে চিকিৎসকদের সহায়তা করছে এআই। তবে হ্যাঁ, একটি বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। সেটি হলো, এআই একাই চূড়ান্তভাবে হৃদ্রোগ নির্ণয় করবে...
২ ঘণ্টা আগে
মেটার নতুন উদ্ভাবন মিউজ। এটি মূলত একটি এজেন্টিক এআই বা পারসোনাল এআই এজেন্ট। সাধারণ চ্যাটবট বা এআই অ্যাসিস্ট্যান্টের সীমা ছাড়িয়ে এটি ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী নিজের বুদ্ধিমত্তা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে বহু ধাপবিশিষ্ট কাজ সম্পাদন করতে পারে।
৩ ঘণ্টা আগে
একসময় এটি ভাবা অসম্ভব ছিল। শিগগির হয়তো পৃথিবীর পথে পথে দেখা যাবে নতুন প্রজাতির চতুষ্পদী বা চার পাওয়ালা মানুষ। অর্থাৎ ভবিষ্যতে আমরা আর দুই পায়ে হাঁটব না। শরীরের সঙ্গে যুক্ত হবে আরও দুটি পা। সেগুলো অবশ্য যান্ত্রিক পা। চীনের গবেষক ও প্রযুক্তিবিদেরা সেই ভবিষ্যতের দরজায় জোরে কড়া নাড়ছেন।
৪ ঘণ্টা আগে