প্রথম প্রেমিকাকে গোপনে বিয়ে করেছিলেন। কিন্তু এর মধ্যে আরেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান। সেই সম্পর্ক ধরা পড়ার পর জোর করে বিয়ে দেওয়া হয়। সেই স্ত্রীকে ঘরে তোলার খবর জানতে পেরে বাড়িতে এসে অনশন শুরু করেন প্রথম প্রেমিকা। অবশেষে তাঁকেও বিয়ে করে ঘরে তুলতে বাধ্য হয়েছেন যুবক।
ঘটনাটি ঘটেছে পঞ্চগড় আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদ্বারে। এই ঘটনা সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।
দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মণ (২৫) নামে এক যুবক। তিনি দুই প্রেমিকাকে বিয়ে করে একই সঙ্গে ঘরেও তুলেছেন। এদিকে এক সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
গতকাল বুধবার লক্ষ্মীদ্বারের রোহিনী চন্দ্র বর্মণ (২৫) নিজ বাড়িতে আনুষ্ঠানিক ভাবে ইতি রাণী (২০) ও মমতা রাণীকে (২১) বিয়ে করে ঘরে তোলেন।
জানা গেছে, রোহিনী চন্দ্র বর্মণ জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদ্বার এলাকার যামিনী চন্দ্র বর্মণের ছেলে। তাঁর প্রথম স্ত্রী ইতি রাণী একই ইউনিয়নের গাঠিশাপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে। অন্যজন মমতা রাণী একই ইউনিয়নের উত্তর লক্ষ্মীদ্বার এলাকার টনোকিশোর রায়ের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রাণীর সঙ্গে রোহিনীর দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাসে আগে তাঁরা মন্দির গিয়ে বিয়ে করেন এবং বিয়ের কথা গোপন রাখেন। এর মধ্যে রোহিনী লক্ষ্মীদ্বার এলাকার টোনোকিশোর রায়ের মেয়ে মমতা রাণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। গত ১২ এপ্রিল রাতে মমতার সঙ্গে দেখা করতে যান রোহিনী। সেখানে রোহিনীকে আটক করে রাখেন মমতার বাড়ির লোকজন এবং পরদিন (১৩ এপ্রিল) তাঁদের বিয়ে দিয়ে দেন।
এদিকে রোহিনীর বিয়ের খবর শুনে গতকাল বুধবার সকালে তাঁর বাড়িতে এসে অনশন শুরু করেন ইতি রাণী। রাতে তিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইতি ও মমতার সঙ্গে রোহিনীর একসঙ্গে বিয়ে সম্পন্ন হয়। দুই স্ত্রীকে একসঙ্গে ঘরে তুলে নেন রোহিনী।
এ বিষয়ে রোহিনী বর্মণের সঙ্গে তাঁর ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘এক যুবক দুই মেয়েকে বিয়ে করেছে এমন খবর শুনেছি। তবে এর আগে আমাকে মৌখিকভাবে তাঁদের অভিভাবকেরা বিষয়টি জানালে আমি প্রশাসনকে জানিয়েছিলাম। পরে তাঁরাও আর আসেননি, যোগাযোগও করেননি।’

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪টি পাইপ বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট (প্রচারপত্র) উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
২ ঘণ্টা আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে