ভারতের রাজধানী দিল্লিতে সংখ্যালঘু অধ্যুষিত জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে দিল্লি উত্তর সিটি করপোরেশন। বুধবার সকালে এই অভিযান শুরু হয়। তবে দিল্লি হাইকোর্টের আদেশের পর এই অভিযান বন্ধ হয়।
দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনাধীন উত্তর দিল্লি সিটি করপোরেশন বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে এই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় বহু বস্তি ও দোকানপাট।
বুধবার সকালে, নয়টি বুলডোজার ও বিপুলসংখ্যক পুলিশ নিয়ে জাহাঙ্গীরপুরীর দোকানপাট ও অন্যান্য স্থাপনা ভাঙতে শুরু করে। দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্ত মেয়রকে চিঠি দেওয়ার পরে, ‘দাঙ্গাকারীদের’ দ্বারা বেআইনিভাবে নির্মিত স্থাপনাগুলো চিহ্নিত করে সেগুলো ভেঙে ফেলার জন্য অনুরোধ করার পরপরই এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
তবে, দিল্লি উত্তর সিটি করপোরেশনের অভিযোগ, জাহাঙ্গীরপুরীর বাসিন্দারা বেআইনিভাবে সরকারি জমি দখল করে বসবাস করছেন।
তবে অভিযান শুরুর পরপরই উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিয়েছেন দিল্লির হাই কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান বিষয়ে শুনানি হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুলডোজার চালানোর ওপর স্থগিতাদেশ জারি থাকবে।
তবে স্থানীয়দের অভিযোগ, আদালত উচ্ছেদ অভিযান বন্ধের নির্দেশের দেওয়ার পরও প্রায় ঘণ্টা দু-এক চলেছে বস্তি ভাঙার কাজ। বহু বস্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
দিল্লি প্রদেশ বিজেপির সভাপতি আদেশ গুপ্তের অভিযোগ করেন, জাহাঙ্গীরপুরীর বাসিন্দারাই হনুমান জয়ন্তীর দিন অশান্তির সৃষ্টি করে। দিল্লির শাসক দল আম আদমি পার্টির (আপ) বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি। তবে আদেশ গুপ্তের অভিযোগ অস্বীকার করেছে আম আদমি পার্টি।

ভারতে মাত্র ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে শুরু হওয়া একটি মামলার নিষ্পত্তি হয়েছে প্রায় ৩০ বছর পর। দীর্ঘ আইনি লড়াই শেষে গুজরাটের দুই সরকারি কর্মচারীকে খালাস দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
১৩ মিনিট আগে
এসব দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে—কঠোর আইন ও আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ভারতে অগ্নিকাণ্ড এত প্রাণঘাতী হয়ে উঠছে? এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ‘কনফ্লুয়েন্স’-এর প্রতিষ্ঠাতা অংশীদার ও প্রধান স্থপতি বিনীতা সিঙ্ঘানিয়া এবং ‘ডিজাইন ফোরাম ইন্টারন্যাশনাল’ (ডিএফআই)
২৬ মিনিট আগে
আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারের সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে আটকে রাখা ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
বিদ্বেষমূলক বক্তব্য ও নারীদের অপমানের অভিযোগে করা মামলায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বারবার নির্দেশের পরও হাজির না হওয়ায় আজ বুধবার কৃষ্ণনগর আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আদালত মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি করা...
৪ ঘণ্টা আগে