উপকরণ
২ কাপ পোলাওয়ের চাল, ৪ কাপ গরম পানি, ১ কাপ দুধ, ৫ থেকে ৬টি আলু, বেরেস্তার জন্য পেঁয়াজ, তেল আধা কাপ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ করে, ১ চা-চামচ জিরার গুঁড়ো, আধা চা-চামচ ধনেগুঁড়ো, স্বাদমতো মরিচের গুঁড়ো, ৪টি এলাচি, ২টি লবঙ্গ, ৩টি গোলমরিচ, ২টি তেজপাতা, ২ টুকরো দারুচিনি, লবণ স্বাদমতো, ১৫ থেকে ১৬টি আস্ত কাঁচা মরিচ, ২ টেবিল চামচ ঘি।
প্রণালি
পেঁয়াজ বেরেস্তা করে নিন। বেরেস্তা একটি প্লেটে তুলে রেখে সেই তেলেই একটু লবণ দিয়ে বাদামি করে আলু ভেজে নিন। এবার একটি বড় পাত্রে আধা কাপ তেলে সব মসলা দিয়ে একটু ভেজে দুধ ঢেলে দিন। বলক উঠলে আলু দিন। ঢেকে রান্না করুন। কোর্মার মতো দেখালে এবং দুধ শুকিয়ে উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর গরম পানি ঢেলে দিন। বলক উঠলে চুলার আঁচ একদম কমিয়ে দিন।
চাল প্রায় ফুটে উঠলে পেঁয়াজ বেরেস্তা, ঘি, আস্ত কাঁচা মরিচ দিয়ে সাবধানে ভালোমতো মিশিয়ে নিন। বেশি নাড়াচাড়া করবেন না। ঢেকে দিয়ে অল্প তাপে বিরিয়ানির চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত দম দিন। হয়ে গেলে পরিবেশন করুন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫