বাংলাদেশের হাতে গোনা যে দু-একজন গায়ক ভারতীয় সংগীত প্রতিষ্ঠান এমটিভির তৈরি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে শুভ্র দেব অন্যতম। এই গায়ক আবারও এমটিভির সেই ভিডিওর মতো বড় পরিসরে তৈরি করলেন গানের ভিডিও। জানালেন, চার বছর পর নতুন গানচিত্র আনছেন, যার কাজ হয়েছে বেশ বড় আয়োজনে। গানের নাম ‘গার্লফ্রেন্ড’। এর কথা, সুর ও সংগীত সবই করেছেন শুভ্র দেব। তিনি বলেন, ‘প্রায় বছরখানেক ধরে এই গানটি তৈরি করেছি। অর্ধেক কাজ করেছি আমেরিকায়। বাকিটুকু হয়েছে বাংলাদেশে। যখন গার্লফ্রেন্ড নিয়ে কাজ করার পরিকল্পনা করি, প্রথমে খোঁজ নিয়েছি এই নামে আর কোনো গান রয়েছে কি না। কয়েকজন গীতিকবির সঙ্গেও কথা বলেছি। মোটামুটি নিশ্চিত হলাম “গার্লফ্রেন্ড” নামে কোনো গান নেই। এরপর এটি নিয়ে কাজ শেষ করলাম।’
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে একটি নয়নাভিরাম রিসোর্ট-রেস্তোরাঁয় এই গানের দৃশ্যধারণ হয়েছে। শুভ্র দেব আরও বলেন, ‘আমার জীবনে সবচাইতে কঠিন শুটিং এটি। আমি জানি, “গার্লফ্রেন্ড” নিয়ে অনেক কথা হবে। কিন্তু আমি পেশাদার গায়ক বলেই এত পরিশ্রম করেছি। পরিচালক নিডো খান অসাধারণ কাজ করেন! তাঁর কাজ আমাকে এমটিভি মুম্বাইয়ের অভিজ্ঞতা মনে করিয়ে দিল।’
ভিডিওটিতে শুভ্রর সঙ্গে দেখা যাবে ইশরাত তিথিকে। তিথিসহ আরও ৩০ সহশিল্পী অংশ নিয়েছেন গানের ভিডিওতে। ঈদের আগেই ইউটিউবে অনুপম মিউজিকের চ্যানেল ‘গার্লফ্রেন্ড’ গানের ভিডিওটি প্রকাশ হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫