
পটুয়াখালীর কলাপাড়ায় একটি গাছ থেকে গলায় ফাঁস দেওয়া এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউপির দক্ষিণ চরপাড়া গ্রামে ওই কৃষকের নিজ বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত ওই কৃষকের নাম জামাল ফরাজী (৫০)। তিনি ওই গ্রামের লতিফ ফরাজির ছেলে।
মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরন মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, সকালে জামালকে তাঁর গোয়াল থেকে গরু নিয়ে মাঠে ঘাসের মধ্যে বেঁধে রেখে আসতে দেখেন প্রতিবেশীরা। এ সময় তাঁর স্ত্রী বাড়ির পাশের একটি খেতে ডাল তুলছিলেন। এর কিছু সময় পরে মৃতের বাড়ির রান্নাঘরের পাশে একটি রেইনট্রি গাছের প্রায় ১০ ফুট উচ্চতায় জামালের মৃতদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা।
জামালের এক ছেলে ও তিন কন্যাসন্তান রয়েছে বলে জানান তিনি।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ কৃষক জামালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভের ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে গত ১ মার্চ অপরিশোধিত তেল বোঝাই করার পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে জাহাজটি সেখানে আটকা পড়ে। পরে বিধিনিষেধ আংশিক শিথিল হওয়ায় ২৪ জুন জাহাজটি নিরাপদে প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ জুলাই এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে...
১৬ মিনিট আগে
অ্যালগরিদমের যুগেও নিরপেক্ষ সাংবাদিকতায় আজকের পত্রিকা অটল রয়েছে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত সম্পাক কামরুল হাসান। আজ শনিবার ৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বনশ্রীতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে ঘরোয়াভাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় কেক কেটে বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।
১৭ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা সংরক্ষিত বনভূমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে