
আগামী ২২ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতি আসনের বিপরীতে ১২১ জন শিক্ষার্থী লড়াই করবেন। গত বছর ২০২০-২১ শিক্ষাবর্ষে আসনপ্রতি লড়াই করেছেন ৯৭ জন শিক্ষার্থী। সে হিসাবে আসনপ্রতি শিক্ষার্থী বেড়েছে ২৪ জন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার বিভিন্ন ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে বিডিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ৬৫ হাজার ৯০৭ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ১২০ দশমিক ৯৩ জন শিক্ষার্থী লড়াই করবেন।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর ডেন্টালে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। প্রায় ৬৬ হাজার শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।’
এর আগে গত ২০ মার্চ ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়। গত ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পেরেছেন। আগামী ১৭ এপ্রিল থেকে প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়ে চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।
কোন কলেজে কত আসন
ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৬০টি, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৯টি এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬টি। এ ছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট এবং রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি করে আসন রয়েছে।
এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডেন্টালে ভর্তি পরীক্ষায় গতবার আসনপ্রতি লড়েছেন ৯৭ জন শিক্ষার্থী।

প্রাথমিক শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী। আন্দোলনকারীদের চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার...
১ ঘণ্টা আগে
জুলাই-আগস্টের পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি হবে পেশিশক্তিমুক্ত, অস্ত্রমুক্ত এবং সন্ত্রাসমুক্ত। আন্ডারগ্রাউন্ড কোনো রাজনীতি আমরা দেখতে চাই না...
২ ঘণ্টা আগে
প্রশ্নফাঁস-সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানানো হচ্ছে। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা..
৫ ঘণ্টা আগে
ভর্তি পরীক্ষার দীর্ঘসূত্রতা-সমন্বয়হীনতার কারণে দেশের শিক্ষার্থীদের এক বছরে সম্মিলিতভাবে প্রায় ‘৪০ লাখ’ বছর সময় অপচয় হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৬ ঘণ্টা আগে