৫১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ঋণ পরিশোধ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আজ মঙ্গলবার শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় দেশটিকে ঋণখেলাপি বলে ঘোষণা দেয়।
অর্থনৈতিক সংকটে থাকা সরকারের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এই সংকটের জন্য করোনাভাইরাস মহামারি আংশিকভাবে দায়ী। পর্যটন খাতের লোকসানেরও ভূমিকা রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে উচ্চ ব্যয় ও কর কর্তনের ফলে রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব কমেছে, চীনের কাছে বড় ঋণ এবং কয়েক দশকের মধ্যে বিদেশি মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দেশি ঋণ ও বিদেশি বন্ডের টাকা শোধ করতে সরকার টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি বেড়েছে। এদিকে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। লাখো মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করছেন।
পরিস্থিত নিয়ন্ত্রণে ঋণ পাওয়ার জন্য শ্রীলঙ্কা সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
শ্রীলঙ্কা সংকট সম্পর্কিত পড়ুন:

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে