‘সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়…’—ভালোবাসার মানে বোঝা মোটেও সহজ নয়। রুক্মিণীর প্রেমসাগরে ডুব দিয়েই দেব বুঝতে চান ভালোবাসার মানে। তাই দর্শকের জন্য নিয়ে আসছেন সিনেমা ‘কিশমিশ’। ২৯ এপ্রিল মুক্তি পাবে দেব প্রযোজিত সিনেমাটি। ‘কিশমিশ’ সিনেমায় দেবকে দেখা যাবে তিনটি চরিত্রে। কোঁকড়া চুল, গোল ফ্রেমের চশমা কিংবা পাঞ্জাবি-ধুতি পরা দেবের লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পেয়েছে।
দেব বলেন, ‘আমাকে চারটি লুকে দেখা যাবে, রুক্মিণীকে দুই লুকে। সিনেমাটি তিন সময়ের প্রেমের গল্প বলবে। ৮ থেকে ৮০ বছরের সবারই গল্পটি ভালো লাগবে।’
‘কিশমিশ’ সিনেমায় রুক্মিণী অভিনয় করেছেন রোহিনীর চরিত্রে। রুক্মিণী বলেন, ‘একটা সময় শুনেছি কম হলেও পাঁচ দিন লাগত প্রেমপত্র লিখতে, আরও পাঁচ দিন লাগত সেই প্রেমপত্র পৌঁছাতে। এই ইমোজির যুগেএমন গল্প দর্শকের অন্য রকম ভালো লাগা উপহার দেবে।’
শুধু পর্দায় নয়, বাস্তবজীবনেরও জুটি দেব-রুক্মিণী। ‘চ্যাম্প’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছিলেন দুই তারকা। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ সিনেমায়ও দেখা গেছে তাঁদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫