প্রায় তিন দশক পর নতুন গান নিয়ে এল বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’। ‘হেই হেই রাইজআপ’ শিরোনামের নতুন এই গানের মাধ্যমে রাশিয়ার হামলার শিকার ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানায় রক ব্যান্ডটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) মধ্যরাতে পিংক ফ্লয়েডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। পিংক ফ্লয়েডের এই গানে কালজয়ী সংগীতশিল্পী ডেভিড গিলমোর ও নিক ম্যাসনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন যুদ্ধে আহত ইউক্রেনীয় শিল্পী আন্দ্রি খিলভনিউক।
ডেভিড গিলমোর গণমাধ্যমকে বলেন, আন্দ্রি খিলভনিউক কিয়েভে প্রতিরক্ষা বাহিনীর হয়ে কাজ করছেন। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার সময় তিনি ইনস্টাগ্রামে একটি গান গাওয়ার ভিডিও পোস্ট করেন, যে ভিডিওতে ইউক্রেনের রাজধানী ছিল জনশূন্য। এই ভিডিও দেখেই পিংক ফ্লয়েড নতুন একটি গান তৈরির অনুপ্রেরণা পায়।
কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সামনে দাঁড়িয়ে আন্দ্রি খিলভনিউকের গাওয়া প্রথম বিশ্বযুদ্ধের একটি প্রতিবাদী গানের ভিডিও পিংক ফ্লয়েডের গানটিতে যুক্ত করে দেওয়া হয়েছে।
‘হেই হেই রাইজআপ’ শিরোনামে গানটি লিখেছেন গিলমোর নিজেই। ব্যান্ডের বাকি সদস্যদের সঙ্গে আলাপ করে আন্দ্রি খিলভনিউককে দিয়েই গানটি গাওয়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যুদ্ধাহত আন্দ্রি এই গান রেকর্ড করে পাঠান বলে জানান গিলমোর।
গিলমোরের পুত্রবধূ ও নাতি-নাতনিরা ইউক্রেনীয়। তিনি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে বিশ্বের অন্যতম শক্তিধর দেশের আগ্রাসনের তীব্র নিন্দা জানান। বিশ্বখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও গিটারিস্ট গিলমোর আরও বলেন, ‘আমরা ইউক্রেনের সমর্থনে কথা বলতে চাই।’
পিংক ফ্লয়েডের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের যুদ্ধবিরোধী নতুন গানটি থেকে যা আয় হবে, তার পুরোটাই ইউক্রেনে মানবিক সহায়তায় ব্যয় করা হবে। এর মধ্যে গানটি শুনেছেন ২০ লাখের বেশি মানুষ।
পিংক ফ্লয়েড সবশেষ ১৯৯৪ সালে ‘দ্য ডিভিশন বেল’ নামে গানের অ্যালবাম প্রকাশ করে। সে হিসেবে দীর্ঘ ২৮ বছর পর নতুন গান প্রকাশ করল বিশ্বখ্যাত এই ব্রিটিশ রক ব্যান্ড।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে